---Advertisement---
lifezone nursing home

Donald Trump: ইরানে উপরে হামলা স্থগিত রাখলেন ট্রাম্প, পশ্চিম এশিয়ার বন্ধু নেতাদের অনুরোধে সিদ্ধান্ত

May 19, 2026 1:02 PM
---Advertisement---

ইরানে উপরে হামলার হুঁশিয়ারি দিয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পশ্চিম এশিয়ায় বন্ধুরাষ্ট্রদের অনুরোধেই ইরানে সামরিক অভিযানের পরিকল্পনা স্থগিত রেখেছেন বলে সোমবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। মঙ্গলবার থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনা ছিল। ট্রাম্প জানিয়েছেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর নেতাদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্পের কথায়, আলোচনা চলছে এবং তাঁর গালফ্ অঞ্চলের বন্ধুরা বিশ্বাস করেন যে একটি চুক্তি সম্ভব হতে পারে, সেখান ইরানের হাতে কোনোভাবেই পরমানু অস্ত্র অস্ত্র না রাখার কথা বলা হবে। (Donald Trump)

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, “কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের অনুরোধে আমি ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে নির্ধারিত হামলা স্থগিত রাখছি।” তিনি আরও জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে মঙ্গলবার হামলা করা হবে না, কিন্তু যদি গ্রহণযোগ্য চুক্তি না হয়, তাহলে মুহূর্তের নোটিশে পূর্ণাঙ্গ বড় মাপের আক্রমণ চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে। (Donald Trump)

এই ঘোষণা আসে ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র এসমাইল বাগায়ির বক্তব্যের পর। তিনি জানিয়েছেন, পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে ইরানের মতামত পৌঁছে দেওয়া হয়েছে। ট্রাম্প গত সপ্তাহে হুঁশিয়ারি দিয়েছিলেন, “ইরানের জন্য ঘড়ির কাঁটা চলছে, তাদের দ্রুত এগোতে হবে, নইলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না।” মধ্য এপ্রিলে যে যুদ্ধবিরতি হয়েছিল, তা শেষ হয়ে যেতে পারে বলেও সপ্তাহের পর সপ্তাহ ধরে হুমকি দিয়ে আসছিলেন তিনি।

সাম্প্রতিক দিনগুলিতে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। এই স্থগিতাদেশের পেছনে উপসাগরীয় দেশগুলির নেতাদের বিশ্বাস যে চুক্তি হবে এবং তা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য হবে। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে মার্কিন সেনা পুরোদমে তৈরি।এই উন্নয়নের ফলে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা কিছুটা কমলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে বলে জানা যাচ্ছে। (Donald Trump)

ইরানের কাছে পারমাণবিক বোমা থাকাটা বিপজ্জনক, সহমতে মার্কিন ও চিন


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Donald Trump: ইরানে উপরে হামলা স্থগিত রাখলেন ট্রাম্প, পশ্চিম এশিয়ার বন্ধু নেতাদের অনুরোধে সিদ্ধান্ত”

Leave a Comment