[ছবি:এক্স]
(US Iran Strikes) পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও তীব্র। টানা দুদিন ধরে ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালাল আমেরিকান সেনা। এর জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
At the direction of the Commander in Chief, U.S. Central Command forces have started conducting additional strikes against Iran to further degrade their ability to threaten freedom of navigation in the Strait of Hormuz. The United States is holding Iran accountable for recent…
— U.S. Central Command (@CENTCOM) July 8, 2026
(US Iran Strikes) আমেরিকার সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের অভিযানে ইরানের এমন সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করতে পারে। এক্স-এ (X) প্রকাশিত বিবৃতিতে আমেরিকান বাহিনী দাবি করেছে, সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর ‘অযৌক্তিক আগ্রাসনের’ জন্য ইরানকে জবাবদিহির মুখে আনতেই এই অভিযান।
Today, more than 20 U.S. Navy warships are patrolling waters across the Middle East as CENTCOM forces continue promoting regional security and stability. Last month, U.S. naval warships and aircraft transited the Arabian Sea in close formation, demonstrating unmatched American… pic.twitter.com/gnfRIKAYJl
— U.S. Central Command (@CENTCOM) July 8, 2026
এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জলসীমায় ২০টিরও বেশি আমেরিকান নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েনের তথ্য জানায় সেন্টকম। (US Iran Strikes) একই দিনে আঙ্কারায় ন্যাটো সম্মেলনে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, “আজ রাতেই আমরা জোরালো হামলা চালাব।” যদিও তিনি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেন।
🚨 BREAKING: President Trump says the US will be hitting Iran "HARD" tonight
— Nick Sortor (@nicksortor) July 8, 2026
Looks like he wasn't kidding about that ceasefire ending.
"I'll give them a little warning: we're going to hit them HARD tonight." pic.twitter.com/72L5qUU283
ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি জানায়, নতুন করে হামলা হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে এবং আমেরিকার বিরুদ্ধে দ্বিগুণ সংখ্যক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হবে।
Explosions, the result of possible U.S. strikes against a rail bridge, were heard earlier in the Golestan Province of Northeastern Iran, bordering the Caspian Sea and Turkmenistan. Golestan hasn’t been targeted since the height of the Iran War, particularly in March 2026. pic.twitter.com/E7PiCBrul9
— OSINTdefender (@sentdefender) July 8, 2026
(US Iran Strikes) মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত দুই দেশের সামরিক পদক্ষেপে উত্তেজনা আরও বেড়েছে। বুধবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানি সংবাদমাধ্যমের দাবি, বন্দর আব্বাস, কেশম, সিরিক এবং আবু মুসা দ্বীপে বিস্ফোরণ হয়েছে। রাষ্ট্রায়ত্ত IRIB জানিয়েছে, দক্ষিণ-পূর্বের চাবাহার এলাকাতেও তিনটি বিস্ফোরণ হয়েছে। সব মিলিয়ে বন্দর আব্বাসে অন্তত আটটি বিস্ফোরণের খবর মিলেছে এবং সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।
ট্রেনের ফার্স্ট এসি কুপে ‘হানিমুন স্যুট’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসল রেল

