রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ট্রেনের ফার্স্ট এসি কুপে ‘হানিমুন স্যুট’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসল রেল

Honeymoon Suite
---Advertisement---

[ছবি:এক্স]

নতুন জীবনের প্রথম সফরকে স্মরণীয় করে তুলতে যে চমক দেওয়া হয়েছিল, তা শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষের তদন্তের কারণ হয়ে দাঁড়াল। (Honeymoon Suite) চলন্ত ট্রেনের ফার্স্ট এসি কুপে হোটেলের ‘হানিমুন স্যুট’-এর আদলে সাজানো একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে ভারতীয় রেল।

ঘটনাটি ৬ জুলাই ট্রেন নম্বর ১১০০২ নান্দেডগ্রাম এক্সপ্রেসে। মহারাষ্ট্রের জলনার এক নবদম্পতির জন্য অনলাইনে ‘রাহত রুম ডেকোরেশন’ নামে একটি সংস্থাকে দিয়ে এই বিশেষ সাজসজ্জার ব্যবস্থা করা হয়েছিল। (Honeymoon Suite) সংস্থার দাবি, দম্পতি ঔরঙ্গাবাদ থেকে সড়কপথে জলনা স্টেশনে পৌঁছনোর আগেই তাঁদের কর্মীরা ট্রেনে উঠে পুরো কুপটি সাজিয়ে দেন।

(Honeymoon Suite) ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, ফার্স্ট এসি কুপে ভরে রয়েছে শত শত গোলাপের পাপড়ি, লাল-সাদা বেলুন, ফুলের সাজ এবং বড় করে লেখা ‘I Love You’। মুহূর্তেই সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই উদ্যোগকে অভিনব ও রোম্যান্টিক বলে প্রশংসা করেন। তবে অনেকে প্রশ্ন তোলেন, রেলের সম্পত্তির ভিতরে এভাবে অনুমতি ছাড়া সাজসজ্জা করা আদৌ বৈধ কি না।

নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বহু নেটিজেন। তাঁদের মতে, বেলুন, কাগজ ও অন্যান্য সাজসজ্জার সামগ্রী অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে বা ট্রেন পরিচালনায় সমস্যা সৃষ্টি করতে পারে। (Honeymoon Suite) ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ‘সুহাগরাত এক্সপ্রেস’ ও ‘হানিমুন অন হুইলস’-এর মতো নামও ছড়িয়ে পড়ে।

ভিডিয়ো ভাইরাল হওয়ার পর রেল মন্ত্রক জানায়, ওই ডেকোরেটরের ট্রেনে প্রবেশ সম্পূর্ণ অননুমোদিত ছিল এবং এটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘন। এই ঘটনায় দায়িত্বে থাকা প্রধান টিকিট পরীক্ষক গিরিশ কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে বাইরের ব্যক্তি সংরক্ষিত কোচে প্রবেশ করলেন এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়াকে ভারতে বিনিয়োগের আহ্বান, দ্রুত CECA চাইলেন মোদি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ট্রেনের ফার্স্ট এসি কুপে ‘হানিমুন স্যুট’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসল রেল”

Comments are closed.