Site icon Hindustan News Point

ফ্রি খাবারের লোভে প্লেটে রেখে দিলেন নিজের চুল, সিসিটিভিতে ধরা পড়ল মহিলার কাণ্ড

Viral Video

ভাবুন আপনি একটি রেস্তোরাঁতে পরিবারের সঙ্গে খাবার খেতে গিয়েছেন আর তখনই খাবারের প্লেটে একটি চুল দেখতে পেলেন। এই দৃশ্য নিশ্চই আপনার জন্য খুব একটা সুখকর হবে না। মনে হতেই পারে যিনি খাবারটি তৈরি করেছেন বা পরিবেশন করেছেন তাদের চুলই অসাবধানতায় খাবারে পড়েছে। তবে সেই চুল যদি স্বয়ং কাস্টমারেরই হয়? হ্যাঁ, এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে ইংল্যান্ডের একটি রেস্তোরাঁয়। ফ্রি খাবারের লোভে নিজের মাথা থেকে চুল ছিঁড়ে শিশুর খাবারের প্লেটে রেখে দেন এক মহিলা। তবে তাঁর এই কৌশল শেষ পর্যন্ত ধরা পড়ে যায় সিসিটিভি ক্যামেরায়। ব্যাস তারপরই ভাইরাল সেই ভিডিয়ো।

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ‘দ্য উলপ্যাক’ নামের একটি রেস্তোরাঁয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, এক পরিবার সেখানে খেতে এসেছিল। খাওয়ার সময় পরিবারের এক মহিলা অভিযোগ করেন যে শিশুর ম্যাকারনি অ্যান্ড চিজে একটি চুল পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই কর্মীরা খাবারটি সরিয়ে নেন এবং শেফ নতুন করে আবার খাবার তৈরি করে দেন। তবে শিশুটি আগের খাবারের বেশিরভাগটাই খেয়ে ফেলেছিল বলে নতুন খাবারটি পরে বাড়িতে প্যাক করে নিয়ে যায় ওই পরিবার। (Viral Video)

তবে পরিবারটি চলে যাওয়ার পর ঘটনাটি নিয়ে রেস্তোরাঁ কর্মীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। এরপর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতেই সামনে আসে চাঞ্চল্যকর ছবি। ফুটেজে দেখা যায়, ওই মহিলা নিজের মাথা থেকে একটি চুল ছিঁড়ে শিশুর প্লেটের ওপর রেখে দেন। তারপরই তিনি একজন কর্মীকে ডেকে এনে খাবারে চুল থাকার অভিযোগ জানান এবং নতুন খাবার দাবি করেন।

নামেই যুদ্ধবিরতি, থামেনি ইজরায়েল-লেবানন সংঘর্ষ

ঘটনার ভিডিয়োটি পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে। পোস্টে তারা জানায়, তদন্ত করে তারা দেখতে পায় যে খাবারে পাওয়া চুলটি ছিল অভিযোগকারীর নিজেরই। শুধু তাই নয়, রেস্তোরাঁর অভিযোগ, অন্য একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় নতুন খাবারের সঙ্গে সঙ্গে ওই মহিলা একটি কেচাপের বোতল, একটি আইসক্রিমের বাটি এবং একটি চা-চামচও নিয়ে যান। তবে রেস্তোরাঁর তরফে জানানো হয় এই জিনিসগুলি তাদের ‘টেকঅ্যাওয়ে মেনু’-র অংশ নয়। (Viral Video)

রেস্তোরাঁ কর্তৃপক্ষ আরও জানায়, মিথ্যা অভিযোগ সত্ত্বেও তাদের কর্মীরা যেভাবে ধৈর্যের সঙ্গে সমস্ত পরিস্থিতি সামাল দিয়েছিলেন, তা প্রশংসনীয়। তাই তারা নিজেদের কর্মীদের জন্য গর্বিত। তবে এই ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেন রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে কর্মীদের সমর্থন জানিয়েছেন এবং ওই মহিলার এমন আচরণের কড়া সমালোচনাও করেছেন।


Exit mobile version