রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Viral Security Guard: একদিকে নাইট ডিউটি অন্যদিকে মশার উৎপাত, আত্মরক্ষার জন্য কী করলেন নিরাপত্তারক্ষী?

Published on: April 17, 2026
Viral Security Guard
---Advertisement---

পেশায় সিকিউরিটি গার্ড, কাজেই রাত জেগে পাহারা তো দিতেই হবে। কিন্তু কর্তব্যের পথে বাধ সাধছে মশার দল। উপায়? কাজে গাফিলতি তো করা যায় না, ফলে আত্মরক্ষার নয়া কৌশল হিসাবে নিজেকেই মুড়িয়ে ফেললেন মশারিতে। ব্যস এবার আর মশা বাবাজিরা হামলা করতে পারবে না। হ্যাঁ, এমনই এক মজার ভিডিয়ো ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল। (Viral Security Guard)

হায়দরাবাদে মশার উপদ্রব এতটাই বেড়েছে যে পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক হয়ে উঠেছে। আর এই সমস্যার বাস্তব ছবিই সামনে এসেছে একটি ভাইরাল ভিডিয়োর মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে এক আবাসনের নিরাপত্তারক্ষী রাতের ডিউটি করতে গিয়ে মশার কামড় থেকে বাঁচতে নিজেকে পুরোপুরি মশারি দিয়ে ঢেকে রেখেছেন। তাঁকে এই অদ্ভুত পন্থা অবলম্বন করতে দেখে আবাসনেরই কোনও এক ব্যক্তি বিষয়টি ক্যামেরাবন্দি করেছেন। যিনি ভিডিয়োটি তুলছিলেন তিনি যখন ওই গার্ড কে জিজ্ঞেস করেন কেন তিনি এভাবে মশারি জড়িয়ে বসে আছেন? তখন তাঁর সোজাসাপ্টা উত্তর- মশার কামড় থেকে বাঁচতেই এই ব্যবস্থা নিতে হয়েছে। (Viral Security Guard)

গত কয়েক মাস ধরে হায়দরাবাদে মশার প্রকোপ ক্রমেই বাড়ছে। শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা জল, অপর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নর্দমার অব্যবস্থার কারণে মশার বংশবিস্তার বেড়েই চলেছে। এর ফলে ডেঙ্গি ও ভাইরাল জ্বরের মতো রোগের ঘটনাও বাড়ছে। আর তাই ডিউটিতে এসে নিজেকে সুরক্ষিত রাখতেই এই অভিনব উপায় বার করেছেন ওই নিরাপত্তারক্ষী।

Women Reservation Act 2026: মধ্যরাতে জারি নারী সংরক্ষণ আইন, কীসের এত তাড়া? প্রশ্ন বিরোধীদের

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই বিষয়টি মজার ছলে নিলেও পাশাপাশি ঘটনা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। অনেকের মতে, এটি শুধু একটি মজার বা অদ্ভুত ঘটনা নয়, বরং শহরের বাস্তব সমস্যারই প্রতিফলন। সাধারণ মানুষ থেকে শুরু করে আবাসনের কর্মীরাও যে এই সমস্যার ভুক্তভুগী, সেটাই স্পষ্ট হয়ে উঠেছে এই ভিডিয়োর মাধ্যমে। অনেকেই আবার বলেছেন বাইরের দেশগুলি থেকে প্রশাসনের শিক্ষা নেওয়া উচিত কীভাবে এই ধরনের সমস্যার মোকাবিলা করতে হয়, কেউ কেউ আবার মনে করছেন ওই আবাসনের তরফেই নিরাপত্তারক্ষীদের রাতে থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে দেওয়া উচিত। (Viral Security Guard)

সব মিলিয়ে, এক সাধারণ নিরাপত্তারক্ষীর এই মশারি জড়িয়ে ডিউটি করার ঘটনা এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment