রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Assembly Election: বারুইপুরে আক্রান্ত সিপিএম, মঞ্চ তৈরির সময়ে হামলা, অভিযুক্ত তৃণমূল

Published on: April 21, 2026
West Bengal Assembly Election
---Advertisement---

২৩ এপ্রিল, অর্থাৎ আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। রাজ্য জুড়ে চলছে প্রচার, জনসভা। এদিকে ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সীতাকুণ্ড মোড়ে মঙ্গলবার বিকেলে সিপিএম প্রার্থী স্বপন নস্করের সমর্থনে পথসভার প্রস্তুতির সময় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

সিপিএমের অভিযোগ, সকালে পতাকা-ফেস্টুন লাগানো এবং মঞ্চ তৈরির সময়ে তৃণমূলের লোকজন বাধা দেয়। পরে তারা লাঠিসোটা নিয়ে হামলা চালায় এবং একাধিক সিপিএম কর্মীকে মারধর করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আক্রান্ত হয়ে সিপিএমের কর্মীরা পার্টি অফিসে আশ্রয় নিলে তৃণমূলের তরফে সেখানে ঢুকেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় সিপিএমের তিন নেতা-কর্মী আহত হয়েছেন। (West Bengal Assembly Election)

আক্রান্তদের দাবি, বারুইপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ ও স্থানীয় তৃণমূল নেতা রফিক সাঁপুইয়ের নেতৃত্বেই হামলা হয়েছে। যদিও রফিক সাঁপুই অভিযোগ অস্বীকার করে বলেন, “মঞ্চ তৈরির জন্য যানজট হওয়ায় বচসা হয়েছে বলে শুনেছি। এর সঙ্গে আমাদের কোনও যোগ নেই।”

Humayun Kabir: নিয়ম ভেঙে প্রচার, হুমায়ুন কবীরকে বাধা পুলিশের, বিতর্ক নওদায়

অন্যদিকে আক্রান্ত সিপিআইএম নেতা আব্দুল খালেক ঢালি জানান, সীতাকুণ্ড মোড়ে তাঁদের পথসভার প্রস্তুতির সময়ে তৃণমূলের রফিক সাঁপুইয়ের নেতৃত্বে জনা দশেক তৃণমূল কর্মী সমর্থক এসে সিপিআইএম কর্মীদের ওপর হামলা করে। এতে তারা গুরুতরভাবে আহত হন। নির্বাচনী কমিশনের কড়া নিরাপত্তা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটতে পারে প্রশ্ন তুলছেন আব্দুল খালেক ঢালী। এইভাবে চললে আসন্ন নির্বাচনে জনগণ কীভাবে নির্ভয়ে ভোট দেবেন সে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। (West Bengal Assembly Election)

ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বাড়তি নিরাপত্তার জন্য ওই এলাকায় টহল শুরু করেছে। দুই দলের এই বচসার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “West Bengal Assembly Election: বারুইপুরে আক্রান্ত সিপিএম, মঞ্চ তৈরির সময়ে হামলা, অভিযুক্ত তৃণমূল”

Leave a Comment