---Advertisement---
lifezone nursing home

CSK vs GT: চিপকে সুদর্শন- বাটলারের ঝড়ের দাপট! CSK-কে ৮ উইকেটে উড়িয়ে দুরন্ত জয় গুজরাট টাইটান্সের

April 26, 2026 7:53 PM
CSK vs GT
---Advertisement---

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে (CSK vs GT) দুর্দান্ত জয় তুলে নিল গুজরাট টাইটান্স। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট অধিনায়ক শুভমন গিল, আর সেই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। ব্যাটে সাই সুদর্শনের ঝোড়ো ৮৭ এবং জস বাটলারের ৩৯ রানের বিধ্বংসী ফিনিশিংয়ে ১৬.৪ ওভারেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় GT।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস। ওপেনাররা বড় রান করতে ব্যর্থ হন। তবে একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় খেলেন দুর্দান্ত ৭৪ রানের ইনিংস। চাপের মধ্যে তাঁর ব্যাট থেকেই আসে দলের লড়াই করার মতো স্কোর। সঞ্জু স্যামসন মাত্র ১১ রান করে ফিরে যান। মিডল অর্ডারে শিবম দুবে ২২, জেমি ওভারটন ১৮ এবং কার্তিক শর্মা ১৫ রান করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানেই থামে CSK।(CSK vs GT)

গুজরাটের বোলিং ছিল যথেষ্ট শৃঙ্খলাপূর্ণ। কাগিসো রাবাডার আগুনঝরা স্পেলে ৩ উইকেট তুলে নিয়ে CSK ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। আর্শাদ খান ২ উইকেট নেন। এছাড়া মহম্মদ সিরাজ এবং মানব সুথার একটি করে উইকেট তুলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অপরদিকে নূর আহমেদ ও আকিল হোসেন একটি করে উইকেট পেলেও বড় প্রভাব ফেলতে পারেননি ম্যাচে।

MS Dhoni: ফিট হয়েও CSK-র বাইরে, ইচ্ছে করেই খেলতে নামছেন না ধোনি?: CSK vs GT: চিপকে সুদর্শন- বাটলারের ঝড়ের দাপট! CSK-কে ৮ উইকেটে উড়িয়ে দুরন্ত জয় গুজরাট টাইটান্সের

(CSK vs GT) ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় গুজরাটকে। শুভমন গিল ৩৩ রান করে ইনিংসের ভিত গড়ে দেন। এরপর ম্যাচ পুরোপুরি দখলে নেন সাই সুদর্শন। দুরন্ত টাইমিং ও আগ্রাসী শটে মাত্র ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গে জস বাটলারের জুটি ম্যাচ একেবারে CSK-এর হাতের বাইরে নিয়ে যায়। বিশেষ করে সুদর্শন-বাটলারের পার্টনারশিপই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। CSK বোলাররা কোনওভাবেই রান আটকাতে পারেননি। ডেথ ওভারে বাটলার আরও বিধ্বংসী হয়ে ওঠেন। তিনি ৩৯ রানে অপরাজিত থাকেন। শেষদিকে ওয়াশিংটন সুন্দর ১ রানে নট আউট থেকে জয় নিশ্চিত করেন। মাত্র ১৬.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে ফেলে GT।

এই ম্যাচে সবচেয়ে বড় ব্যর্থতা ছিল CSK-এর টপ অর্ডার এবং বোলিং লাইনআপ। ঋতুরাজ ছাড়া কোনও ব্যাটার দায়িত্ব নিতে পারেননি। পাশাপাশি বোলারদের লাইন ও লেন্থ ছিল অত্যন্ত হতাশাজনক। স্পিনাররা উইকেট তুললেও রান আটকাতে ব্যর্থ হন।(CSK vs GT)

এই জয়ের ফলে গুজরাট টাইটান্স ৮ ম্যাচে ৪ জয় ও ৮ পয়েন্ট নিয়ে উঠে এল পঞ্চম স্থানে। অন্যদিকে CSK ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে বাড়ছে প্রশ্ন। চিপকের মাঠে এমন একতরফা হার সমর্থকদের বড় ধাক্কা দিল বলেই মনে করছে ক্রিকেট মহল।

Cristiano Ronaldo: কড়া ডায়েট, দিনে ৫ বার ঘুম— ৪১-এও কীভাবে ফিট থাকেন রোনাল্ডো?: CSK vs GT: চিপকে সুদর্শন- বাটলারের ঝড়ের দাপট! CSK-কে ৮ উইকেটে উড়িয়ে দুরন্ত জয় গুজরাট টাইটান্সের

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment