---Advertisement---
lifezone nursing home

Vaibhav Sooryavanshi: সেলফি তুলতে টাকা নিচ্ছেন বৈভব! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

April 27, 2026 7:43 PM
Vaibhav Sooryavanshi
---Advertisement---

আইপিএলের ২০২৬ মরশুমে ব্যাট হাতে ঝড় তুলেছেন রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই তাঁর ব্যাটিং দেখে ইতিমধ্যেই মুগ্ধ ক্রিকেটবিশ্ব। মাঠে ভয়ডরহীন শট, বড় রান তাড়া করার মানসিকতা এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা—সব মিলিয়ে বৈভব এখন রাজস্থানের অন্যতম বড় ভরসা। তবে এবার ব্যাট নয়, মাঠের বাইরের এক মজার ঘটনার জন্য আবারও শিরোনামে উঠে এলেন এই কিশোর ক্রিকেটার।

সম্প্রতি রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, বিমানবন্দরে কয়েকজন খুদে সমর্থক বৈভবের কাছে এসে ছবি তোলার আবদার করে। প্রথমে হেসে হেসেই তাদের দিকে তাকিয়ে বৈভব বলেন, “ভাই, আমি কিন্তু ফটো তুলতে টাকা নিই। ১০০ টাকা লাগবে।” আচমকা এমন কথা শুনে খানিকটা অবাক হয়ে যায় ছোট্ট ভক্তরা। কেউ কেউ তো পিছিয়ে যেতেও শুরু করে।

কিন্তু বৈভব (Vaibhav Sooryavanshi) তখনও মজার ছলে বলে চলেছেন, “পুরো ১০০ টাকা দিলে তবেই ছবি তুলব।” ঠিক সেই সময় এক খুদে ভক্ত পকেট থেকে ২০০ টাকা বের করে দিতে চায়। আর তখনই হেসে ফেলে বৈভব। সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, পুরো ঘটনাটাই ছিল নিছক মজা। এরপর তিনি সকলের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন। ছোট্ট ভক্তদের মুখেও ফিরে আসে হাসি। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ বৈভবের সরলতা ও রসিকতার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, “এত বড় তারকা হয়েও মাটির মানুষ।” কেউ আবার বলেছেন, “এই বয়সেই জনপ্রিয়তা সামলানোর ক্ষমতা অসাধারণ।”

তবে মাঠের পারফরম্যান্সেও বৈভব এখন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ৩৭ বলে দুরন্ত শতরান করেন তিনি। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে রাজস্থান তোলে ২২৮/৬। যদিও শেষ পর্যন্ত সেই ম্যাচে পাঁচ উইকেটে হেরে যায় রাজস্থান। তবুও বৈভবের ইনিংস ক্রিকেটপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।(Vaibhav Sooryavanshi)

এদিকে মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে রাজস্থান রয়্যালস। দলের অধিনায়ক রিয়ান পরাগ এখনও ধারাবাহিক রান পাচ্ছেন না। ফলে দলের দায়িত্ব অনেকটাই এসে পড়ছে তরুণদের উপর। সেখানে বৈভবের দিকে স্বাভাবিকভাবেই বাড়তি নজর থাকবে।

অন্যদিকে শ্রেয়স আইয়ার ও কোচ রিকি পন্টিংয়ের অধীনে দুরন্ত ছন্দে রয়েছে পঞ্জাব কিংস। গত মরশুম থেকে দলটির পারফরম্যান্সে এসেছে বড় পরিবর্তন। তাই শক্তিশালী পঞ্জাবের বিরুদ্ধে রাজস্থানের লড়াই সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

তবে ম্যাচের ফল যাই হোক, ক্রিকেটমাঠের বাইরে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) এই হাসিখুশি ও সহজ সরল আচরণ ইতিমধ্যেই জিতে নিয়েছে অগণিত সমর্থকের মন।

Modi’s Audio Message: ভোটপ্রচার শেষে বাংলার মানুষের উদ্দেশ্যে মোদীর অডিয়ো বার্তা, কী বললেন তিনি?: Vaibhav Sooryavanshi: সেলফি তুলতে টাকা নিচ্ছেন বৈভব! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment