আইপিএল ২০২৬-এর রুদ্ধশ্বাস লখনউ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে হারলেও হৃদয় জিতে নিলেন মহম্মদ শামি (Mohammad Shami)। অভিজ্ঞ এই ভারতীয় পেসারকে ম্যাচের পর বিশেষ সম্মান জানাল লখনউ শিবির। দলের ড্রেসিংরুমে তাঁকে তুলে দেওয়া হয় বিশেষ “চ্যাটজিপিটি আইকিউ অ্যাওয়ার্ড”, যা দেওয়া হয় মাঠে অসাধারণ ক্রিকেট বুদ্ধিমত্তা ও চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য।
রবিবার একানা স্টেডিয়ামে হওয়া ম্যাচে বল হাতে উইকেট না পেলেও, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তের নায়ক ছিলেন শামি (Mohammad Shami) । প্রথম ইনিংসের পঞ্চম ওভারে তাঁর দ্রুত থ্রো থেকেই ঘটে যায় বিতর্কিত “অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড” আউট। কেকেআরের তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী রান নেওয়ার সময় শামির থ্রো আটকানোর অভিযোগে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট হন। সেই মুহূর্তে লখনউ শিবিরে ফেরে আত্মবিশ্বাস।
ম্যাচ শেষে ড্রেসিংরুমে লখনউয়ের সহকারী কোচ ল্যান্স ক্লুজনার শামির প্রশংসায় বলেন, “শামি শুধু একজন বোলার নন, ও মাঠে সবসময় পরিস্থিতি বুঝে খেলে। ওর উপস্থিত বুদ্ধিই দলকে ম্যাচে ফিরিয়েছিল।”
তবে শুধু ফিল্ডিং নয়, ব্যাট হাতেও অবিশ্বাস্য ধৈর্যের পরিচয় দেন শামি। শেষ বলে লখনউয়ের জয়ের জন্য দরকার ছিল ৬ রান। চাপের সেই মুহূর্তে কার্তিক ত্যাগীর বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ গড়ান সুপার ওভারে। গোটা স্টেডিয়াম তখন দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছিল ভারতীয় তারকাকে। (Mohammad Shami)
যদিও শেষ পর্যন্ত সুপার ওভারে জয় পায় কলকাতা নাইট রাইডার্স, তবুও ম্যাচের অন্যতম আবেগঘন মুহূর্ত হয়ে থাকে শামির সেই লড়াই। দলের তরুণ ক্রিকেটারদের কাছেও তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণা। লখনউ ম্যানেজমেন্ট জানায়, এই নতুন “চ্যাটজিপিটি আইকিউ অ্যাওয়ার্ড” এমন ক্রিকেটারকে দেওয়া হবে, যিনি শুধু পারফরম্যান্স নয়, নিজেদের বুদ্ধি ও মানসিক দৃঢ়তা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান।
অন্যদিকে, ম্যাচে “অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড” আউট হওয়ার পর ক্ষোভপ্রকাশ করায় রঘুবংশীকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। তিনি নিজের ভুল স্বীকারও করেছেন।
তবে বিতর্কের মাঝেও একটাই বিষয় পরিষ্কার— মহম্মদ শামির অভিজ্ঞতা, ঠান্ডা মাথা আর লড়াকু মানসিকতা এখনও ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় সম্পদ।(Mohammad Shami)
Vaibhav Sooryavanshi: সেলফি তুলতে টাকা নিচ্ছেন বৈভব! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল: Mohammad Shami: উইকেট না পেয়েও হিরো, বিশেষ পুরস্কার পেলেন মহম্মদ শামি










