---Advertisement---
lifezone nursing home

weather 28th April: ভোটের দিনে ভিজবে রাজ্য? কী বলছে আবহাওয়া রিপোর্ট?

April 28, 2026 7:30 AM
weather 28th April
---Advertisement---

মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি চলছে কয়েকদিন ধরে (weather 28th April)। ফলে ভ্যাপসা গরমটা কিছুটা হলেও কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং উচ্চস্তরের পশ্চিমী বায়ুপ্রবাহের প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা বাড়তে চলেছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

২৭ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্য জেলাগুলিতেও ৪০–৫০ কিমি গতিতে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

২৮ এপ্রিল বর্ধমান, নদিয়া ও দুই ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ২৯ ও ৩০ এপ্রিল প্রায় গোটা দক্ষিণবঙ্গেই ব্যাপক বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। এই সময়ে হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে এবং কিছু জেলায় ৭–১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টিও হতে পারে।

১ মে পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। এরপর ২ ও ৩ মে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে।

প্রচারের শেষদিনে আক্রান্ত রাজন্যা হালদার, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও ২৭ এপ্রিল থেকে বৃষ্টির দাপট শুরু হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বিশেষ করে ৩০ এপ্রিল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭–২০ সেমি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

১ ও ২ মে পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। ৩ মে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা বজায় থাকবে।

সতর্কবার্তা

আবহাওয়া দফতর বজ্রপাত ও দমকা হাওয়ার সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি কৃষকদেরও ফসল রক্ষায় প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment