রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা

Published on: August 5, 2026
Weather Update
---Advertisement---

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বর্তমানে মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে সরে আসছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে আজও কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

দক্ষিণের ছয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আজ বুধবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সঙ্গে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। (Weather Update)

বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। এই জেলাগুলির কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।

শুক্রবার ও শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। যদিও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

উত্তরে আজও অতি ভারী বৃষ্টি, আগামীকাল কমবে দাপট

উত্তরবঙ্গের সব জেলাতেই বুধবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অসমে বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক, দুর্গত এলাকা পরিদর্শনে জেপি নাড্ডা

বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল থাকবে। শনিবার থেকে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। (Weather Update)

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বাড়বে বৃষ্টি

কলকাতায় বুধবারও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হয়েছে এবং দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমতে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment