আইপিএল ২০২৬-এ এখনও মাঠে নামার সুযোগ পাননি। তবে ক্রিকেট মহলে নিজের চাহিদা যে কমেনি, তা ফের প্রমাণ করলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। সচিন তেন্ডুলকরের ছেলে এবার T20 Mumbai League-এর নিলামে অন্যতম বড় চমক। বেস প্রাইস ছিল মাত্র ২ লাখ টাকা, আর সেখান থেকে সরাসরি ১০ লাখ টাকায় তাঁকে দলে নিল ARCS Andheri। অর্থাৎ, নিজের মূল দামের তুলনায় প্রায় ৪০০ শতাংশ বেশি দামে বিক্রি হলেন তরুণ অলরাউন্ডার।
এই মরসুমে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন অর্জুন। (Arjun Tendulkar) যদিও এখনও প্রথম একাদশে সুযোগ পাননি, তবু নেট সেশনে তাঁর পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে নতুন বলে সুইং এবং লোয়ার অর্ডারে ব্যাট হাতে কার্যকর ইনিংস খেলার ক্ষমতা তাঁকে আলাদা গুরুত্ব দিচ্ছে।
T20 Mumbai League-এ এবারই প্রথম খেলবেন অর্জুন। গত কয়েক মরসুম তিনি গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও, এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বিশেষ অনুমতি দেয় BCCI। কারণ, গত ১২ মাসে তিনি কোনও স্বীকৃত স্টেট টি-২০ লিগে অংশ নেননি। সেই নিয়ম অনুযায়ী তাঁকে খেলতে ছাড়পত্র দেওয়া হয়েছে।
BCCI-র নির্দেশিকায় স্পষ্ট বলা রয়েছে, কোনও ক্রিকেটার একটি স্বীকৃত স্টেট টি-২০ লিগে খেলার পর পরবর্তী ১২ মাসের মধ্যে অন্য কোনও রাজ্যের টি-২০ লিগে অংশ নিতে পারবেন না। ক্রিকেটারদের অতিরিক্ত চাপ থেকে দূরে রাখা এবং পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখতেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।
(Arjun Tendulkar) অর্জুনের ক্ষেত্রে সেই বাধা না থাকায় তাঁকে নিয়ে নিলামে যথেষ্ট আগ্রহ দেখা যায়। শেষ পর্যন্ত ARCS Andheri তাঁকে ১০ লাখ টাকায় দলে নেয়। মজার বিষয়, এই অঙ্কটি তাঁর IPL বেতনের প্রায় এক-তৃতীয়াংশের সমান।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পেলে অর্জুনের উন্নতি আরও দ্রুত হবে। গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে তিনি ইতিমধ্যেই অলরাউন্ড দক্ষতার পরিচয় দিয়েছেন। এখন T20 Mumbai League-এ নজরকাড়া পারফরম্যান্স করলে আইপিএলেও দরজা খুলে যেতে পারে তাঁর জন্য।
সচিন-পুত্র হওয়ার চাপ বরাবরই তাঁর সঙ্গে থেকেছে। কিন্তু এবার নিজের পারফরম্যান্স দিয়েই আলাদা পরিচয় গড়ার বড় মঞ্চ পেয়ে গেলেন অর্জুন তেন্ডুলকর।
ছক্কার থেকেও বেশি ভাইরাল বিতর্ক! IPL 2026-এ মাঠের বাইরে কোন কাণ্ডে কাঁপল ক্রিকেটদুনিয়া?: Arjun Tendulkar: IPL-এর মাঝে লক্ষ্মীলাভ, ৪০০% বেশি দামে দল পেলেন অর্জুন তেন্ডুলকর










