---Advertisement---
lifezone nursing home

Shekhar Suman: বন্ধুত্বের মাঝে টাকার মূল্য নেই!” উপহার ফিরিয়েও শেষরক্ষা হয়নি, ‘দামী ঘড়ি’ পাঠালেন, কে?

May 6, 2026 9:02 PM
Shekhar Suman
---Advertisement---

বলিউডে প্রতিযোগিতা যতই তীব্র হোক না কেন বন্ধুত্বের গল্প মাঝে মাঝেই মন ছুঁয়ে যায়। সম্প্রতি এমনই এক মিষ্টি স্মৃতি শেয়ার করলেন অভিনেতা-কমেডিয়ান শেখর সুমন(Shekhar Suman), যেখানে উঠে এলেন স্বয়ং কিং খান তাঁর স্বভাবসিদ্ধ উদারতায়।

ঘটনাটি সেই সময়ের, যখন ‘চলতে চলতে ‘ ছবির কাজ করছিলেন শাহরুখ। একটি টিজারের জন্য ভয়েসওভার দরকার ছিল। সরাসরি ফোন করেন তিনি শেখরকে (Shekhar Suman)। বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে শুরু হয় কথোপকথন— আর এক কথাতেই রাজি হয়ে যান শেখর।

কাজ শেষ হওয়ার পরই আসে চমক। কৃতজ্ঞতা হিসেবে একটি বড় অঙ্কের চেক পাঠান শাহরুখ। কিন্তু (Shekhar Suman) শেখর তা নিতে অস্বীকার করেন। তাঁর স্পষ্ট কথা— “এটা দুই বন্ধুর ব্যাপার, টাকার নয়।” এখানেই শেষ নয়। শাহরুখও হাল ছাড়ার পাত্র নন। কিছুদিনের মধ্যেই পৌঁছে যায় একটি ‘খুব দামী’ ঘড়ি— যা আজও যত্ন করে রেখে দিয়েছেন শেখর। এই ছোট্ট ঘটনাই যেন আবার প্রমাণ করে,কেন শাহরুখ শুধু সুপারস্টার নন, মানুষ হিসেবেও এত প্রিয়।

অন্যদিকে, ক্যারিয়ারের একটি ‘মিসড অপারচুনিটি’র কথাও জানান শেখর। ‘দেবদাস’-এ চুন্নি বাবুর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি, পরিচালক সঞ্জয় লীলা বনসালিই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন (Shekhar Suman) তিনি ‘Movers and Shakers’ শো নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে সেই সুযোগ হাতছাড়া করতে হয়।

যদিও আক্ষেপ আছে, তবুও শেখরের দৃষ্টিভঙ্গি বাস্তববাদী— “সবকিছু হয়তো হওয়ারই ছিল না।” পরে হীরামান্ডি-তে বনসালির সঙ্গে কাজের সুযোগ পেয়ে যেন সেই অপূর্ণতা কিছুটা পূরণ হয়েছে।

বন্ধুত্ব, সম্মান আর জীবনের টুইস্টের — এই গল্প যেন ঠিক বলিউডের মতোই সিনেমাটিক।

কেপটাউনের রাস্তায় শাহরুখের হাত ধরে হাঁটছেন অন্তঃসত্ত্বা দীপিকা! ব্যাপার কী?: Shekhar Suman: বন্ধুত্বের মাঝে টাকার মূল্য নেই!” উপহার ফিরিয়েও শেষরক্ষা হয়নি, ‘দামী ঘড়ি’ পাঠালেন, কে?

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment