রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দক্ষিণবঙ্গে স্বস্তির ইঙ্গিত, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

Rainy Weather
---Advertisement---

তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তার জেরেই তাপমাত্রাও কিছুটা কমবে বলেও পূর্বাভাস। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বর্তমানে বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে ওই ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখাও তৈরি হয়েছে। এই দুইয়ের প্রভাবেই উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই বেড়েছে। আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। (Rainy Weather)

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোম এবং মঙ্গলবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে বলে পূর্বাভাস।

অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনই স্বস্তির কোনও সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার, অর্থাৎ ২৬ মে পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় গরম ও অস্বস্তি সবচেয়ে বেশি অনুভূত হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে। বাস্তব তাপমাত্রার থেকেও অনেক বেশি গরম অনুভূত হতে পারে, অর্থাৎ ‘ফিল্ড লাইক টেম্পারেচার’ অনেকটাই বেশি থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

তবে বুধবার, ২৭ মে থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ওই দিন থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। (Rainy Weather)

দাবদাহে পুড়ছে দেশ, ২৮ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

এদিকে পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সব মিলিয়ে, সপ্তাহের প্রথম দিকে অস্বস্তিকর গরম বজায় থাকলেও সপ্তাহের মাঝামাঝি থেকে ঝড়বৃষ্টির দাপটে দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলেই আশা আবহবিদদের। (Rainy Weather)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment