ভারতীয় ক্রিকেটারদের মাঠের বাইরের জীবন নিয়ে কৌতূহল সবসময়ই থাকে সমর্থকদের। তবে এবার স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো (Viral Video) নজর কাড়ল অন্য কারণে— সেখানে নেই স্টেডিয়ামের চাপ, নেই কোনও নিরাপত্তার কড়া বলয়, নেই ভিড়ের উন্মাদনা। বরং দেখা গেল প্রকৃতির কোলে একেবারে সাধারণ মুহূর্ত কাটাচ্ছেন ভারতীয় দলের দুই ক্রিকেটার মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োটি (Viral Video) হিমাচল প্রদেশের কোনও পাহাড়ি এলাকায় তোলা হয়েছে। ভিডিয়োতে দেখা যায়, পাহাড় আর সবুজে ঘেরা স্বচ্ছ নদীর জলে নেমে সময় কাটাচ্ছেন দুই ক্রিকেটার। চারপাশে নেই কোনও নিরাপত্তার কড়াকড়ি বা উৎসুক জনতার ভিড় বরং রয়েছে নিস্তব্ধতা আর স্বাভাবিক অবকাশের আবহ।
(Viral Video) ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল বেশ ইতিবাচক। অনেকেই লিখেছেন, তারকাদের এমন সাধারণ ও শান্তির মুহূর্ত খুব কমই দেখা যায়। এক ব্যবহারকারী মন্তব্য করেন, “কোনও ভিআইপি ট্রিটমেন্ট নেই, কোনো দেহরক্ষী নেই, কেবল সাধারণ মানুষের মতো প্রকৃতি উপভোগ করছে।” আরেকজন লেখেন, “এই কারণেই হিমাচল অন্য সব জায়গার থেকে এত আলাদা মনে হয়।”
অনেকের নজর কেড়েছে যে বিষয়টি, দেশের পরিচিত ক্রিকেটারদের এভাবে জনসমক্ষে নির্জন সময় কাটাতে খুব একটা দেখা যায় না। সাধারণত পরিচিত মুখদের ঘিরে থাকে নিরাপত্তা, ক্যামেরা বা জনতার ভিড়। কিন্তু এই (Viral Video) ভিডিয়োতে সেই চেনা ছবি একেবারেই অনুপস্থিত।
সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এটিকে “সবচেয়ে শান্ত সেলিব্রিটি মুহূর্ত” বলেও আখ্যা দিয়েছেন। আবার অনেকেই লিখেছেন, বিলাসবহুল রিসর্ট নয়, পাহাড়, পরিষ্কার জল আর কিছুটা নিরিবিলি সময়ই আসল বিশ্রাম। কেউ লিখেছেন, “কোনো পিআর স্টান্ট নেই, কোনও নাটকীয় রিল নেই, কেবল সত্যিকারের সুখ।” বেশ কয়েকটি মন্তব্য হিমাচল প্রদেশের সৌন্দর্য তুলে ধরেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “একমাত্র হিমাচলই এই ধরনের শান্তি দিতে পারে।” আরেকজন মন্তব্য করেছেন, “শহরের লোকেরা বিলাসবহুল রিসর্টগুলির জন্য অর্থ প্রদান করে এবং হিমাচল তা স্বাভাবিকভাবেই দেয়।”
অনেকে এমন মন্তব্যও করেছেন, “মুম্বইয়ের সেলিব্রিটিদের কেবল ডাবের জল কেনার জন্য ১৪ জন দেহরক্ষীর প্রয়োজন।”
ক্রিকেটারদের ব্যস্ত সূচি, অনুশীলন, ভ্রমণ এবং চাপের মধ্যে এমন কিছু ব্যক্তিগত সময় যে মানসিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, সেই কথাও উঠে এসেছে বিভিন্ন প্রতিক্রিয়ায়। অনেকের মতে, মাঠের বাইরেও খেলোয়াড়দের এই মানবিক ও স্বাভাবিক দিকটাই সমর্থকদের কাছে আরও বেশি আপন করে তোলে।
হঠাৎ কেন মোহনবাগানের সহ-সভাপতি পদ ছাড়লেন কুণাল ঘোষ? নিজেই জানালেন কারণ











