---Advertisement---
lifezone nursing home

নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা, জলে তলিয়ে মৃত্যু তিন কিশোরের মৃত্যু খড়গপুরে

June 1, 2026 5:38 PM
---Advertisement---

নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল তিন কিশোরের মৃত্যু পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। রবিবার দুপুরে খড়গপুর গ্রামীণ এলাকার কাঁসাই নদীর অ্যানিকাট সংলগ্ন অংশে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম নিখিল চারি (১৬), জেনিথ চারি (১৭) এবং ক্যালেব ডি বাঙ্গ (১৬)। তিনজনই খড়গপুর এলাকার বাসিন্দা। (Kansai River Drowning Incident)

স্থানীয় সূত্রে খবর, ছুটির দিনে গরমের হাত থেকে স্বস্তি পেতে কয়েকজন বন্ধু মিলে কাঁসাই নদীতে স্নান করতে যায়। দুপুরের দিকে তারা অ্যানিকাটের কাছে নদীতে নামে। (Kansai River Drowning Incident)

প্রত্যক্ষদর্শীদের দাবি, নদীর ওই অংশে জলের গভীরতা তুলনামূলক বেশি ছিল। স্নান করার সময় আচমকাই একজন কিশোর গভীর জলের দিকে চলে যায় এবং তলিয়ে যেতে শুরু করে। তাকে বাঁচানোর জন্য অপর দুই বন্ধু এগিয়ে গেলে তারাও জলের স্রোতে মুহূর্তের মধ্যেই তিনজনই তলিয়ে যায়।

নদীর ধারে থাকা স্থানীয় মানুষজন চিৎকার শুনে ছুটে আসেন। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হলেও প্রথম দিকে তাদের খোঁজ মেলেনি। খবর দেওয়া হয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। পরে নদী থেকে একে একে তিন কিশোরের দেহ উদ্ধার করা হয়। উদ্ধার করে দ্রুত খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন। (Kansai River Drowning Incident)

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমায় পরিবারের সদস্য ও আত্মীয়রা। একসঙ্গে তিন বন্ধুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, কাঁসাই নদীর অ্যানিকাট সংলগ্ন অংশে বহু মানুষ নিয়মিত স্নান করতে এলেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। কোথাও স্পষ্টভাবে গভীর জলের সতর্কবার্তা বা বিপদসংকেতও নেই বলে অভিযোগ। ফলে অসাবধানতাবশত অনেকেই গভীর জলে চলে যান। (Kansai River Drowning Incident)

পুলিশ সূত্রে খবর, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও উঠেছে। (Kansai River Drowning Incident)

ডুলুং নদী থেকে অবৈধ বালি পাচার, গ্রেফতার ট্রাক্টর চালক


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা, জলে তলিয়ে মৃত্যু তিন কিশোরের মৃত্যু খড়গপুরে”

Leave a Comment