---Advertisement---
lifezone nursing home

তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভায় শৌচালয় ভাঙায় বিতর্ক, চেয়ারম্যানের উপরে ক্ষোভ বিজেপি বিধায়কের

June 1, 2026 7:22 PM
---Advertisement---

বনগাঁর বিচুলিহাতা বাজার এলাকায় একটি শৌচালয় ভেঙে দেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি। রবিবার সকালে তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার উদ্যোগে বুলডোজার চালিয়ে ওই শৌচালয় এবং সংলগ্ন ময়লা ফেলার ভ্যাট গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরেই প্রকাশ্যে পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদারের উপর ক্ষোভ উগরে দেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। (Bangaon Public Toilet Demolition)

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকায় প্রায় দেড় হাজার ব্যবসায়ী প্রতিদিন ব্যবসা করেন। পাশাপাশি বহু ক্রেতারও যাতায়াত রয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে ব্যবহৃত ওই শৌচালয় ভেঙে ফেলা হলেও তার পরিবর্তে কোনও বিকল্প ব্যবস্থা করা হয়নি। ফলে ব্যবসায়ী এবং সাধারণ মানুষেরা চরম সমস্যার পড়েছেন। তাঁদের একাংশের দাবি, কয়েকজন ব্যবসায়ীর স্বার্থ রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (Bangaon Public Toilet Demolition)

ঘটনার খবর পেয়ে রবিবারই ব্যবসায়ীরা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে তিনি পুরসভার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। চেয়ারম্যান দিলীপ মজুমদারকে উদ্দেশ করে মন্ত্রী প্রশ্ন তোলেন, কার নির্দেশে ভাঙার কাজ করা হয়েছে এবং কেন এতদিন পরে এই পদক্ষেপ নেওয়া হল। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, বনগাঁয় কোনও ধরনের রাজনৈতিক দাদাগিরি বরদাস্ত করা হবে না। তাঁর বক্তব্য, কোনও অবৈধ নির্মাণ ভাঙার আগে প্রশাসনিক স্তরে যথাযথভাবে এসডিও এবং সংশ্লিষ্ট মন্ত্রীকে জানানো প্রয়োজন। (Bangaon Public Toilet Demolition)

অন্যদিকে পুরসভার দাবি, ওই শৌচালয় এবং ভ্যাটের কারণে এলাকায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল। দুর্গন্ধ ও আবর্জনার জেরে বাজারে ক্রেতাদের আসা কমে গিয়েছিল বলেও দাবি করা হয়েছে। এছাড়া ওই এলাকায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানও হয়। সবদিক বিবেচনা করে সম্প্রতি বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিক্রমে শৌচালয়-সহ মোট পাঁচটি অবৈধ নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুরসভা।

তবে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে অশোক কীর্তনীয়া নির্দেশ দিয়েছেন, বাজারের ব্যবসায়ীরা যে জায়গা উপযুক্ত বলে মনে করবেন, সেখানে দ্রুত নতুন শৌচালয় নির্মাণ করতে হবে পুরসভাকে। ফলে শৌচালয় ভাঙাকে ঘিরে বনগাঁর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।(Bangaon Public Toilet Demolition)

নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা, জলে তলিয়ে মৃত্যু তিন কিশোরের মৃত্যু খড়গপুরে


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment