রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আমেরিকায় ফের বন্দুকবাজের দাপট, মৃত ৭

---Advertisement---

মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়ায় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে সাতজনের। আততায়ীরও মৃত্যু হয়েছে বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বা গার্হস্থ্য বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। নিহতদের প্রত্যেকেই অভিযুক্তের পরিবারের সদস্য বলে জানিয়েছে প্রশাসন। ( America Iowa Shooting)

মুসকাটিন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর প্রায় ১২টা ১২ মিনিট নাগাদ পার্ক অ্যাভিনিউয়ের একটি বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা। সেখানে গিয়ে তাঁরা চার জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। তবে চিকিৎসকেরা ঘটনাস্থলেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ( America Iowa Shooting)

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই ঘটনার মূল অভিযুক্ত ৫২ বছরের রায়ান উইলিস ম্যাকফারল্যান্ড। তিনি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। কিছু সময় পর তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, তাঁর শরীরে গুলির চিহ্ন ছিল। উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এরপর তদন্ত যত এগোয়, ততই সামনে আসে আরও ভয়াবহ তথ্য। পুলিশ জানতে পারে, আরও দু’জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। খোঁজ চালিয়ে মিল স্ট্রিটের একটি বাড়ি থেকে এক ব্যক্তির এবং গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে আরও এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। দু’জনেরই মৃত্যু গুলিবিদ্ধ হয়ে হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। ( America Iowa Shooting)

পুলিশের দাবি, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই ধারাবাহিক হত্যাকাণ্ডের নেপথ্যে পারিবারিক অশান্তিই প্রধান কারণ হতে পারে। যদিও নিহতদের নাম বা বয়স এখনও প্রকাশ করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, অভিযুক্ত রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডের বিরুদ্ধে অতীতেও অপরাধমূলক রেকর্ড ছিল। তবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। ( America Iowa Shooting)

ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডের সম্পূর্ণ নেপথ্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে মুসকাটিন পুলিশ। ( America Iowa Shooting)

ইরানে মার্কিন ‘সেল্ফ-ডিফেন্স’ হামলা, যুদ্ধবিরতির মাঝেই নতুন উত্তেজনা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আমেরিকায় ফের বন্দুকবাজের দাপট, মৃত ৭”

Leave a Comment