বর্তমান ব্যস্ত জীবনে অনেকেই আরাম করে বিছানায় বসে খাবার খেতে পছন্দ করেন। কিন্তু বাস্তুশাস্ত্রের মতে, এই অভ্যাস মোটেই শুভ নয়। বিশেষজ্ঞদের দাবি, আপাতদৃষ্টিতে এই অভ্যাস সাধারণ মনে হলেও খাটে বসে নিয়মিত খাবার খাওয়ার অভ্যাস ঘরের ইতিবাচক শক্তিকে নষ্ট করতে পারে এবং এর প্রভাব পড়তে পারে মানুষের জীবন ও স্বাস্থ্যের উপর। (Astro Tips)
বাস্তু বিশেষজ্ঞদের মতে, প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা স্থান থাকা প্রয়োজন। বিছানা মূলত বিশ্রাম ও ঘুমের জায়গা। সেখানে বসে খাবার খেলে খাবারের কণা, তেল-ঝোল বা অন্যান্য অবশিষ্টাংশ বিছানায় পড়ে নোংরা পরিবেশ তৈরি করে। এর ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হয়।জ্যোতিষশাস্ত্রেও এই অভ্যাসকে অশুভ বলে উল্লেখ করা হয়েছে।
বিশেষ করে, বিছানায় বসে খাবার খেলে রাহু এবং কেতুর মতো ছায়াগ্রহের অশুভ প্রভাব মানুষের জীবনে পড়তে পারে বলে বিশ্বাস করা হয়। এর ফলে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হতে পারে।
কী ধরনের সমস্যা দেখা দিতে পারে?
মানসিক অশান্তি: এই অভ্যাসের ফলে অকারণ উদ্বেগ, মানসিক চাপ, অস্থিরতা এবং বিভিন্ন কাজে বারবার বাধা আসার সম্ভাবনা বাড়তে পারে।
আর্থিক ক্ষতি: বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই অভ্যাস সংসারের আয় কমিয়ে দিতে পারে। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পায় এবং উপার্জিত অর্থ ধরে রাখা কঠিন হয়ে ওঠে। (Astro Tips)
ক্লান্তি ও অনিদ্রা: ঘুমের জায়গাতেই খাবার খাওয়ার ফলে মস্তিষ্ক বিভ্রান্ত হতে পারে। এর জেরে পর্যাপ্ত ঘুমের পরও শরীরের ক্লান্তি দূর না হওয়ার আশঙ্কা থাকে।
ময়ূরের পালকেই বদলাতে পারে আপনার ভাগ্যের চাকা, জেনে নিন সঠিক নিয়ম
কীভাবে এই অভ্যাস বদলাবেন?
বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ, সবসময় ডাইনিং টেবিল বা রান্নাঘরের নির্দিষ্ট জায়গায় বসে শান্তভাবে খাবার খাওয়া উচিত। খাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার বা টিভি দেখার অভ্যাস এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি খাবার শেষে জায়গাটি পরিষ্কার রাখা এবং শোওয়ার ঘরে কখনও এঁটো বাসনপত্র ফেলে না রাখার কথাও বলা হয়েছে। (Astro Tips)
বিশেষজ্ঞদের মতে, এই ছোট ছোট দৈনন্দিন অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেই ঘরের ইতিবাচক পরিবেশ বজায় রাখা সম্ভব।












