---Advertisement---
lifezone nursing home

হাত থেকে দুধ বা তেল পড়ে গেলে তা ঠিক কীসের ইঙ্গিত? জানুন বাস্তুশাস্ত্র কী বলছে

June 10, 2026 3:14 PM
Astro Tips
---Advertisement---

বাস্তু শাস্ত্র এবং হিন্দু সনাতন ধর্মে দৈনন্দিন জীবনের অনেক ছোটখাটো ঘটনারও বিশেষ গুরুত্ব রয়েছে। রান্নাঘরে কাজ করতে গিয়ে হঠাৎ হাত থেকে দুধের পাত্র পড়ে যাওয়া বা অসাবধানে মেঝেতে তেল ছলকে পড়ে যাওয়ার মতো ঘটনা প্রায় সকলের বাড়িতেই কখনও না কখনও ঘটে। বেশিরভাগ মানুষই এগুলোকে সাধারণ দুর্ঘটনা বলে মনে করলেও, বিখ্যাত বাস্তুশাস্ত্র বলছে এই ঘটনাগুলি ভবিষ্যতের জন্য। নানান সংকেত বহন করতে পারে।

শাস্ত্র অনুযায়ী সনাতন সংস্কৃতিতে দুধকে পবিত্রতা, সমৃদ্ধি এবং শুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয়। সেই কারণেই বিভিন্ন শুভ কাজ বা অনুষ্ঠানে দুধের ব্যবহার করা হয়। তবে যদি বাড়িতে অজান্তেই বারবার দুধ পড়ে যাওয়ার ঘটনা ঘটে, তাহলে সেটিকে অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। (Astrology Tips)

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দুধ হলো চন্দ্রের প্রতীক। তাই মেঝেতে বা উনুনে দুধ পড়ে যাওয়ার অর্থ হল স্বয়ং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পরিবারের উপর বর্ষিত হতে চলেছে। শ্রীবিষ্ণু সংসারের পালনকর্তা। তাঁর কৃপায় ঘরে শান্তি বজায় থাকে, মানসিক স্বস্তি বাড়ে এবং আর্থিক উন্নতির পথও খুলে যেতে পারে। শুধু তাই নয়, ব্যবসা বা কর্মক্ষেত্রে ভালো অগ্রগতির সম্ভাবনা তৈরি হয় এবং বৈবাহিক জীবনের টানাপড়েনও দূর হতে পারে।

তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে। এই শুভ ফল তখনই মিলবে, যখন ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ঘটবে। ইচ্ছাকৃতভাবে দুধ ফেলে দিলে কোনও শুভ ফল পাওয়া যাবে না। বরং তা অপচয় হিসেবে বিবেচিত হবে। (Astrology Tips)

মিথুনে সূর্যের মহাগোচর, খুলে যেতে পারে এই চার রাশির ভাগ্য

তবে তেলের ক্ষেত্রে ব্যাখ্যাটি সম্পূর্ণ উল্টো। রান্নার সর্ষের তেল হোক কিংবা চুলে ব্যবহারের সুগন্ধি তেল, হাত ফসকে তা মেঝেতে পড়ে যাওয়াকে বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত অশুভ লক্ষণ বলে ধরা হয়।

তেল হলো শনি দেবের প্রতীক। তাই বাড়িতে বারবার তেল পড়ে যাওয়া ইঙ্গিত দিতে পারে যে জীবনে শনির কুনজর পড়তে চলেছে। এর ফলে পরিবারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে, হঠাৎ ঋণের বোঝা বাড়তে পারে, গুরুতর অসুস্থতার আশঙ্কা তৈরি হতে পারে অথবা পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি বৃদ্ধি পেতে পারে। তাই তেল ব্যবহারের সময় সতর্ক থাকা প্রয়োজন। (Astrology Tips)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment