---Advertisement---
lifezone nursing home

অসমে বিমান দুর্ঘটনায় চালক সহ ৫ বায়ুসেনা কর্মীর মৃত্যু! এক্স হ্যান্ডলে পোস্ট IAF-এর

June 13, 2026 7:23 PM
Air Force
---Advertisement---

অসমের জোরহাট বায়ুসেনা ঘাঁটিতে শনিবার সকালে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন বিমানচালক সহ ভারতীয় বায়ুসেনার (IAF) ৫ জন বীর সদস্য। শনিবার দুপুরে সরকারিভাবে খবরটি নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা। দুর্ঘটনায় রক্ষা পেয়েছে কো-পাইলট। বর্তমানে তিনি চিকিৎসাধীন (Air Force)।

শনিবার অসমের জোরহাট বিমানঘাঁটিতে বড় দুর্ঘটনা ঘটে। অবতরণের পর ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ (AN-32) বিমানে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা যায়, বিমানটি অবতরণের পরই আগুন লাগার কারণে দুর্ঘটনা ঘটে, প্রথম দিকে ভারত সরকারের তরফে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও হতাহতের কথা কিছু জানা না গেলেও বিমানে উপস্থিত বায়ুসেনার কর্মীদের বাঁচার আশা ক্ষীণ ছিল।

দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনায় ভারতীয় বায়ুসেনা, তাঁদের পাঁচ জন সদস্যকে চিরতরে হারিয়েছে। নিহত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিমানবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং এবং ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার। এছাড়া এই অনভিপ্রেত আকাশ দুর্ঘটনায় কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন বিমানবাহিনীর সার্জেন্ট জিতেন্দ্র শর্মা। নিহতদের তালিকায় আরও দুজন নতুন ক্যাডারের সদস্য রয়েছেন। তাঁরা হলেন অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম (Air Force)।

ভারতীয় বায়ুসেনার তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, “অসমের জোরহাটে ঘটে যাওয়া এই AN-32 বিমান দুর্ঘটনায় আমাদের পাঁচ বীর কর্মীর প্রাণ হারানোর ঘটনায় ভারতীয় বায়ুসেনা গভীরভাবে শোকাহত। কর্তব্য পালন করতে গিয়ে তাঁরা দেশের জন্য সর্বোচ্চ বলিদান দিয়েছেন।”

এ নতুন নয়, এর আগেও অসমের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই Su-30MKI যুদ্ধবিমান ভেঙে পড়ে দুই পাইলট নিহত হন। গত ৫ মার্চ টুইন-সিট বা দুই আসনের ওই যুদ্ধবিমানটি জোরহাট বিমান বাহিনী ঘাঁটি থেকে রওনা হয়েছিল এবং সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমানটির অবস্থান আর শনাক্ত করা সম্ভব হয়নি। যুদ্ধবিমানটি শেষ পর্যন্ত জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment