---Advertisement---
lifezone nursing home

দিল্লিতে হাড়হিম হত্যাকাণ্ড! পরিচারিকাকে খুন, গ্রেফতার চিকিৎসক

June 18, 2026 8:55 PM
Delhi
---Advertisement---

দিল্লিতে (Delhi) হাড়হিম হত্যাকাণ্ড। প্রথমে ব্যাট দিয়ে আঘাত, তারপর ধারাল অস্ত্র দিয়ে বাড়ির পরিচারিকাকে কুপিয়ে খুনের অভিযোগ দিল্লি নিবাসী এক চিকিৎসকের বিরুদ্ধে। দক্ষিণ দিল্লির মাউন্ট কৈলাশ অঞ্চলের ঘটনা। অভিযুক্ত চিকিৎসকের দাবি, ওই পরিচারিকা কালো জাদু করে বাড়ির লোকেদের ক্ষতি করছিলেন। তাই তিনি খুন করেছেন। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, দক্ষিণ দিল্লির (Delhi) মাউন্ট কৈলাশ অঞ্চলে বাসিন্দা চিকিৎসক মণীশ গুপ্তা। তাঁর অভিযোগ, পরিচারিকা তাঁদের উপর কালো জাদু করতেন। পরিবারের সদস্যেরা কেউ ভালো ছিল না।

পুলিশ সূত্রে খবর, অবসাদে ভুগছিলেন চিকিৎসক। জিজ্ঞাসাবাদের সময় একাধিক প্রসঙ্গে পরস্পরবিরোধী দাবি করছেন তিনি। তবে কালো জাদুর কোনও প্রমাণ পাননি তদন্তকারীরা। হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

সূত্রের খবর, ওই চিকিৎসক পরিচারিকাকে প্রথমে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করার চেষ্টা করেন। তারপর ধারাল ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন। ঘটনার পরই স্থানীয়দের কাছ থেকে সকাল সাড়ে ১১ টা নাগাদ ফোন যায়। পুলিশ কর্মীরা দেখেন, ছাদে পরিচারিকার নিথর দেহ পড়ে রয়েছে। তার পাশেই বসে রয়েছেন মণীষ। এরপরেই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। খুনে ব্যবহৃত ব্যাট ও ছুরি উদ্ধার করেছে পুলিশ।

এই হত্যাকাণ্ড নিয়ে ডিসিপি বলেন, হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা চিকিৎসকের বাড়ি থেকে বেশকিছু তথ্য প্রমাণ উদ্ধার করেছেন। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। চিকিৎসকের কাণ্ড জেনে হতবাক প্রতিবেশীরা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment