রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় দফার টাকা ঢোকা, আপনি পাননি? কীভাবে চেক করবেন স্ট্যাটাস? রইল গাইড

Annapurna Yojona
---Advertisement---

অপেক্ষার অবসান। মাসের প্রথম দিন থেকে বাংলার হাজার হাজার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনা টাকা। আগের মাসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যারা জুন মাসে অন্নপূর্ণা যোজনা টাকা পাননি, তাঁরা জুলাইয়ের ১ তারিখ থেকেই সেই টাকা পাবেন। আর আজ সেই কথাই সত্যি হলো। দুপুর থেকেই একের পর এক মহিলাদের অ্যাকাউন্টে প্রকল্পের ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে।

আজ ফের মুখ্যমন্ত্রী জানান, আজ থেকে এই প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লক্ষেরও বেশি মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা পৌঁছে যাবে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, জুন মাসে প্রথম দফার টাকা ঢোকার পর থেকে প্রায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন জমা পড়েছিল। তবে ঝাড়াই বাছাই করে সরকার ১ কোটি ২০ লক্ষের বেশি মহিলার নাম নথিভুক্ত করেছে। যাদের নাম বাদ গিয়েছে তারা নিশ্চই ক্রাইটেরিয়া তালিকার বাইরে পড়েন। (Annapurna Yojona)

তবে যারা আবেদন করেছিলেন অথচ এখনও যাদের টাকা ঢোকেনি তাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা তা খুব সহজেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলেই বুঝতে পারবেন। কীভাবে করবেন স্টেটাস চেক? দেখে নিন বিস্তারিত।

স্ট্যাটাস দেখার আগে নিজের আধার কার্ড এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর হাতের কাছে রাখুন। (Annapurna Yojona)

  • প্রথমে সরকারি সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল খুলুন। পোর্টাল লিংক: https://socialregistry.wb.gov.in/
  • হোমপেজে গিয়ে “Citizen Login” অথবা “Check Status” অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা ১০ ডিজিটের মোবাইল নম্বর দিন। সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি OTP আসবে।
  • মোবাইলে আসা OTP নির্দিষ্ট ঘরে বসিয়ে Submit করুন।
  • সফলভাবে লগ ইন করার পর ১২ সংখ্যার আধার নম্বর লিখে Search বাটনে ক্লিক করুন।
  • এরপর স্ক্রিনে আপনার নাম, আবেদন নম্বর এবং আবেদনের বর্তমান স্ট্যাটাস (Approved/Pending) দেখা যাবে।

অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম কীভাবে ফিলআপ করবেন? সাহায্য করবে ‘অন্নপূর্ণা যোজনা স্মার্ট গাইডেন্স

উল্লেখ্য, সরকারি নির্দেশিকা অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা DBT (Direct Benefit Transfer) ব্যবস্থার মাধ্যমে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি DBT না করা থাকে তবে অবিলম্বে সেটি করুন। (Annapurna Yojona)

আর যদি সব ঠিক থাকে তবে আবেদনপত্র, জমা দেওয়া নথি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই সম্পূর্ণ হলেই টাকা স্থানান্তর করা হবে। তবে যদি কোনও তথ্য ভুল থাকে বা যাচাই প্রক্রিয়া শেষ না হয়, তাহলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

3 thoughts on “শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় দফার টাকা ঢোকা, আপনি পাননি? কীভাবে চেক করবেন স্ট্যাটাস? রইল গাইড”

Leave a Comment