---Advertisement---

অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম কীভাবে ফিলআপ করবেন? সাহায্য করবে ‘অন্নপূর্ণা যোজনা স্মার্ট গাইডেন্স’

May 28, 2026 6:03 PM
Annapurna Bhandar Application Form
---Advertisement---

১২ পাতার ফর্ম। আর এই ফর্ম দেখেই চোখ কপালে উঠেছে উপভোক্তাদের। ফর্মে বিস্তারিতভাবে জানতে চাওয়া হয়েছে পরিবার সংক্রান্ত একাধিক তথ্য। কেবল পরিবার সংক্রান্ত নয়, পরিবারের প্রত্যেক সদস্যের বিস্তারিত তথ্য, একেবারে খুঁটিনাটি বিষয় জানাতে হবে আবেদনকারীকে। এমনকী, জানাতে হবে তাঁর পরিবারে কত জন সদস্য, সদস্যরা কী করেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, ভোটার তালিকার ডিটেলস, রেশন কার্ডের ডিটেলস, তাঁদের স্বাস্থ্য বিমা, আয়-পেশা ইত্যাদি একাধিক বিষয়।

এখন অনেকেরই প্রশ্ন কী করে এই ১২ পাতার ফর্ম ফিলআপ করবেন। সেই সব প্রশ্নের মুশকিল আসান নিয়ে হাজির ‘অন্নপূর্ণা যোজনা স্মার্ট গাইডেন্স’ (Annapurna Bhandar Application Form) নামক এই বইটি। এই বইটি নির্দিষ্ট গাইড লাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে সহায়তা করবে।

বৃহস্পতিবার সকাল থেকেই ‘অন্নপূর্ণা যোজনা স্মার্ট গাইডেন্স’ নামক একটি বইয়ের ছবি সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে। যা ঘিরে তীব্র আলোরন তৈরি হয়েছে। Exam Bangla Publication -এর এই বইটির মূল্য কিছুই রাখা হয়নি। ‘TARGET গ্রাম পঞ্চায়েত গাইড’ বইটি কিনলেই ‘অন্নপূর্ণা ভান্ডার স্মার্ট গাইডেন্স’ বইটি বিনামূল্যে পাওয়া যাবে। আগামিকাল থেকেই কলেজ স্ট্রিটে পৌঁছে যাচ্ছে বইটি। শুধু অফলাইনেই নয়, অনলাইনেও বইটি Amazon, Flipkart সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বুক স্টলগুলিতে পাওয়া যাবে।

নিয়ম অনুযায়ী, ফর্ম পূরণ করতে হলে আপনার এবং আপনার পরিবারের যাবতীয় তথ্য জমা দিতে হবে। আপনার এবং আপনার পরিবারের মোট কতজন সদস্য আছে তা জানাতে হবে। প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা, কে, কোন পেশার সঙ্গে যুক্ত তাও উল্লেখ করতে হবে। বাড়িতে কেউ সরকারি পেনশনভোগী রয়েছেন কি না, তাও জানাতে হবে ফর্মে। কেউ আয়কর দেন কি না, সেই তথ্যও জানাতে হবে। এমনকি পরিবারের সব সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও দিতে হবে। সরকার এক্ষেত্রে সঠিক ব্যক্তিকে যোজনার টাকা পাওয়ার বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যোগ্য নয় এমন ব্যক্তিরা যাতে না অনুদান পান, যাচাইয়ের ক্ষেত্রে তা দেখা হবে। তাই আয়কর জমা দেন এমন মহিলারা অন্নপূর্ণা যোজনার আবেদন করতে পারবেন না।

WhatsApp Image 2026 05 28 at 5.59.40 PM

কোন কোন ডকুমেন্ট লাগবে
১) অন্নপূর্ণা যোজনার ফর্মের সঙ্গে প্রত্যেকের আধার কার্ড নম্বর দিতে হবে। তবে ৫ বছরের নীচে কেউ থাকলে, তার আধার কার্ড নম্বর দিতে হবে না।
২) জমা দিতে হবে ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য। এছাড়া প্যান কার্ড, রেশন কার্ড সম্পর্কিত তথ্যও ওই আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
৩) পরিবারের প্রধান-সহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে।
৪) অন্নপূর্ণা যোজনার ফর্মে উল্লেখ করতে হবে আপনি কিংবা আপনার পরিবারের প্রত্যেক সদস্যের যানবাহন সংক্রান্ত তথ্য।
৫) পরিবারের কারও কোনও স্বাস্থ্যবিমা থাকলে, তাও উল্লেখ করতে হবে।
৬) পরিবারে কোনও ছোট সদস্য থাকলে তার টিকাকরণ সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে।
৭) এছাড়া বাড়ির পড়ুয়া সদস্য সরকারি নাকি বেসরকারি, কোন স্কুলে পড়ে, তাও জানাতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে। সেই সঙ্গে পারিবারিক বার্ষিক আয়ও উল্লেখ করতে হবে।


৮) কোনও সরকারি পরিষেবার সরাসরি আর্থিক সুবিধা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কি না, তাও উল্লেখ করতে হবে। অর্থাৎ উক্ত পরিবার কিষাণ শিক্ষার্থী ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ইত্যাদির মতো কোনও সরকারি সুবিধা পান কিনা, তাও জানাতে হবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment