বঙ্গোপসাগরের নিম্নচাপের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। (Weather Update) বৃহস্পতিবারই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। (Weather Update) সপ্তাহান্তে দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গে বৃষ্টি তুলনামূলক কমেছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন বাংলা থাকবে বৃষ্টিবহুল। এবারের বর্ষার মরশুমে এই প্রথম তৈরি হল নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন মোটামুটি এই জায়গায় অবস্থান করে নিম্নচাপটি কিছুটা শক্তি বৃদ্ধি করবে।
(Weather Update) শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার এই দুই জেলাতেই অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দেওয়া হয়েছে ‘কমলা’ সতর্কতা। ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা থাকছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতে।
রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দুই বর্ধমান জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়েছে।
সোমবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলার কোথাও কোথাও। (Weather Update) আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার বৃষ্টি কমবে। তবে বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে কমেছে। পাহাড় ও লাগোয়া এলাকায় আপাতত বৃষ্টি কম হবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অংশেও।
রাতে বিল থেকে গায়েব ৩০ লাখ টাকার মাছ, শওকত এর পর ‘মাছ চোর’ হুমায়ুন?











1 thought on “নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরে কমবে ঝড়বৃষ্টির দাপট”