রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অসুস্থ রাজেশ শর্মাকে নিয়ে উদ্বেগে অনুরাগীরা, কেমন আছেন অভিনেতা?

Published on: July 10, 2026
Rajesh Sharma Health Update
---Advertisement---

টলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ এখনও কাটছে না। দিন কয়েক আগে হায়দ্রাবাদে একটি ছবির শুটিং চলাকালীন বিষাক্ত পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে কলকাতার ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, তিনি আগের তুলনায় কিছুটা স্থিতিশীল থাকলেও এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সম্পূর্ণ বিপদ মুক্ত নন।

উল্লেখ্য, হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটিতে প্রভাস অভিনীত আসন্ন ছবি ‘ফৌজি’-র শুটিং করছিলেন রাজেশ শর্মা। শুটিং শেষে সেটের কাছেই দাঁড়িয়ে স্থানীয় কয়েকজন টেকনিশিয়ানের সঙ্গে কথা বলার সময় আচমকাই তাঁর পায়ে কোনও বিষাক্ত পোকা বা মাকড়সা কামড়ায় বলে সন্দেহ করা হচ্ছে। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও কিছুক্ষণের মধ্যেই পায়ে তীব্র যন্ত্রণা, ফোলা এবং সংক্রমণের লক্ষণ দেখা দেয়। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে বিমানে কলকাতায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের দাবি, সংক্রমণটি পায়ের আঙুল থেকে ধীরে ধীরে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শরীরে জ্বর এবং সংক্রমণের কারণে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সবরকম চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। (Rajesh Sharma Health Update)

টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় প্রথম রাজেশ শর্মার এই অবস্থা সম্পর্কে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। যদিও পরে সেটি মুছে দেন তিনি। এদিকে অভিনেতার আপ্তসহায়ক জানান, ভুল তথ্য ছড়ানো হয়েছে। হায়দ্রাবাদে শ্যুটিং চলাকালীন নাকি কিছুই ঘটেনি। হাই সুগার থেকে অভিনেতার পায়ে সংক্রমণ হয়েছে, কোনও পোকা কামড়ানোর কারণে নয়। এখন অভিনেতা ভালো আছেন বলেও জানিয়েছেন তাঁর আপ্তসহায়ক।

সাত বছরের অপেক্ষার অবসান, পুত্র সন্তানের জন্ম দিলেন সুস্মিতা রায়, প্রকাশ্যে এল খুদের নামও

এদিকে রাজেশ শর্মার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই টলিউড ও বলিউডে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বহু শিল্পী ও অনুরাগী। ইতিমধ্যে স্যোশাল মিডিয়ায় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন অক্ষয় কুমারও। আজ শুক্রবার দুপুরে হাসপাতালে অভিনেতার সঙ্গে দেখা করতে যান রাজ্যের ক্রীড়া মন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁ-ও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে অভিনেতার সুস্থতা কামনায় তাঁকে শুভেচ্ছা জানান মন্ত্রী। (Rajesh Sharma Health Update)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “অসুস্থ রাজেশ শর্মাকে নিয়ে উদ্বেগে অনুরাগীরা, কেমন আছেন অভিনেতা?”

Leave a Comment