রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কনফার্ম বুকিংয়ের পরও বাস উধাও, মামলা ঠুকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন যুবক

RedBus Booking Cancellation
---Advertisement---

ব্যাগ গুছিয়ে ফেলেছেন, ফোনে টিকিট খুলে বারবার দেখছেন, মনে মনে ভাবছেন—বাসে উঠেই জানলার পাশে বসে একটু ঘুম, সকালে চোখ খুললেই গন্তব্য। সিনেমার মতো নিখুঁত পরিকল্পনা। কিন্তু জীবন মাঝেমধ্যে এমন চিত্রনাট্য লেখে, যেখানে হিরোকে বাস নয়, শেষমেশ ধরতে হয় বিমান। (RedBus Booking Cancellation)

(RedBus Booking Cancellation) ঠিক এমনই অভিজ্ঞতার মুখোমুখি হন হিমাচল প্রদেশের বাসিন্দা জয়ন্ত পাতিয়াল। ২০২৩ সালের ৫ অক্টোবর টিকিট বুকিং সংস্থা RedBus-এর মাধ্যমে পালমপুর থেকে দিল্লিগামী একটি বাসের টিকিট বুক করেন তিনি। রাত ১০টা ১৫ মিনিটে বাস ছাড়ার কথা ছিল, পরদিন সকাল ৮টায় দিল্লি পৌঁছনোর কথা। ভাড়া দেন ৬০০ টাকা।

আর বাসস্ট্যান্ডেই গিয়ে হতবাক হয়ে যান তিনি। যাত্রার ২০ থেকে ৩০ মিনিট আগে বোর্ডিং পয়েন্টে পৌঁছে বাসের খোঁজ নিতেই অপারেটর জানান, ওই সময় কোনও বাসই চলবে না। দিনের শেষ বাস রাত ৮টাতেই ছেড়ে গিয়েছে। হতভম্ব জয়ন্ত সঙ্গে সঙ্গে রেডবাসের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করেন। কিন্তু বিকল্প ব্যবস্থা করার বদলে রাত ৯টা ৫৮ মিনিটে, অর্থাৎ নির্ধারিত যাত্রার মাত্র ১৭ মিনিট আগে তাঁর মোবাইলে বুকিং বাতিলের বার্তা আসে। (RedBus Booking Cancellation)

দিল্লি পৌঁছনো জরুরি থাকায় গভীর রাতে প্রায় ৪০ কিলোমিটার দূরের বিমানবন্দরে গিয়ে বাধ্য হয়ে ব্যয়বহুল শেষ মুহূর্তের বিমানের টিকিট কাটেন তিনি। পরে অতিরিক্ত খরচ, মানসিক হয়রানি ও মামলার খরচের ক্ষতিপূরণ চেয়ে কাংড়া জেলা কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশনের দ্বারস্থ হন।

(RedBus Booking Cancellation) রেডবাস কমিশনে দাবি করে, তারা শুধু অনলাইন বুকিং প্ল্যাটফর্ম। বাস পরিচালনার দায় অপারেটরের। সংস্থা জানায়, ৫৮৫ টাকা ব্যাঙ্কে ও ৬০ টাকা রেডবাস ওয়ালেটে ফেরত দেওয়া হয়েছে। এমনকি দ্বিগুণ ভাড়াও দিতে চেয়েছিল তারা। তবে ভরমানি ট্রাভেলস (যেই সংস্থা বাস চালাচ্ছিল) শুনানিতে হাজিরই হয়নি।

কমিশনের সভাপতি হেমাংশু মিশ্র এবং সদস্য আরতি সুদ ও নারায়ণ ঠাকুর স্পষ্ট জানান, টাকা নিয়ে বুকিং নিশ্চিত করার পর কোনও প্ল্যাটফর্ম নিজেদের শুধু ‘মধ্যস্থতাকারী’ বলে দায় এড়াতে পারে না। (RedBus Booking Cancellation) অস্তিত্বহীন পরিষেবা তালিকাভুক্ত করা পরিষেবায় গাফিলতি এবং অন্যায্য বাণিজ্যিক আচরণ। তাই রেডবাস ও ভরমানি ট্রাভেলসকে যৌথভাবে মানসিক হয়রানির জন্য ৫ হাজার টাকা এবং মামলার খরচ বাবদ আরও ৫ হাজার টাকা, মোট ১০ হাজার টাকা ৩০ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নির্ধারিত সময়ে অর্থ না দিলে অভিযোগ দায়েরের দিন থেকে বার্ষিক ৯ শতাংশ হারে সুদও দিতে হবে।

স্বামীর গুলিতে নিহত গুগলের ভারতীয় বংশোদ্ভূত টেকি; জখম ছেলে, গ্রেফতার স্বামী


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

3 thoughts on “কনফার্ম বুকিংয়ের পরও বাস উধাও, মামলা ঠুকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন যুবক”

Leave a Comment