রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উত্তরে কম দুর্যোগ, দক্ষিণে জারি হলুদ সতর্কতা, কতদিন চলবে বৃষ্টি?

Weather Update
---Advertisement---

গত কয়েক দিন ধরেই বৃষ্টিতে ভিজছে বাংলা। আর এরই মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জারি থাকবে হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। আগামিকাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বুধবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলায় (Weather Update)।

Weather Update: উত্তরে কমবে বৃষ্টি

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা থাকলেও আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে জারি হলুদ সতর্কতা। শনিবার বৃষ্টির কোনও সতর্কতা নেই। ফের রবিবার থেকে শুরু ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা চলবে বুধবার পর্যন্ত (Weather Update)।

আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে মেদিনীপুরের কাঁথির ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাই আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতেও। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে।

ফের শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।

রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। রবিবার থেকে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলাতে। এই কদিন এই পাঁচ জেলার মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে।

তবে কলকাতায় মূলত আকাশ মেঘলা থাকবে। সকালের দিকে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তেই কমবে বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। আগামিকাল শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির সম্ভাবনা ফের কিছুটা বাড়তে পারে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment