রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দুই বঙ্গেই দিনভর বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কোথায় কেমন বৃষ্টি?

Published on: July 24, 2026
---Advertisement---

ভোর থেকেই বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমন আবহাওয়া সারাদিনই চলতে পারে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মোটের উপর মেঘলা থাকবে আকাশ। (Weather Update)

শুক্রবার দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা। বিশেষ করে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও পুরুলিয়ার মতো জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সর্বত্র ভারী বৃষ্টি হবে না। বরং অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই প্রবল। কলকাতা এবং পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোর থেকেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। এমন আবহাওয়া আজ চলবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। এদিন কলকাতায় মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। মোটের উপর মেঘলা থাকতে পারে আকাশ। পাশাপাশি দমকা হওয়া বয়ে যেতে পারে। (Weather Update)

অন্যদিকে, বেশ কিছুদিন ধরেই নিয়ম করে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। কখনও বৃষ্টির দাপট বাড়ছে। কখনও আবার কমছে। শুক্রবারও ভাল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিশেষত, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “দুই বঙ্গেই দিনভর বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কোথায় কেমন বৃষ্টি?”

Leave a Comment