দেশজুড়ে ইথানল মিশ্রিত পেট্রল বা ‘E20’ জ্বালানি গাড়ির ইঞ্জিনের বারোটা বাজাচ্ছে। এমনই বেশকিছু ভিডিয়ো ফেসবুক ও ইনস্টাগ্রাম ঘোরা ফেরা করছে। এবার মেটা, গুগল ও এক্সের বিরুদ্ধেই ব্যবস্থা নিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। মিথ্যে ভিডিয়ো ছড়ানোর অভিযোগে বোম্বে হাইকোর্টে মানহানির মামলা করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী। বম্বে হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা এই মামলার অনুমতি দেন।
Nitin Gadkari: হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় মন্ত্রী
সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, AI-দিয়ে বিকৃত করা হচ্ছে তাঁর ছবি এবং ভিডিয়ো। সেইগুলিকেই সমাজমাধ্যমে ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে ‘E20’ প্রকল্পে মাধ্যমে তাঁরা অধিক মুনাফা লাভ করবেন। আর সেই পোস্টেই অশালিন ভাষায় আক্রমণ করা হচ্ছে। সোমবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘E20’ নিয়ে সমাজমাধ্যমে যে ভিডিয়ো গুলি ঘুরছে, তাঁতে সন্মানহানি হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রীর আর্জি গ্রহণ করে নিম্ন আদালতে মামলা করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। এই ভুয়ো ভিডিয়োগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে মেটা ও এক্সকে নোটিস পাঠাচ্ছে নিম্ন আদালত। এমনটাই সূত্রের খবর।
মন্ত্রী নীতিন গড়করি এর আগে জানিয়েছিলেন, ‘E20’- নিয়ে সমাজমাধ্যমে ছড়ানো ভিডিয়ো সম্পর্কে তিনি বলেন, পুরো বিষয়টিকে একটি ‘ভুয়ো ন্যারেটিভ’ এবং উদ্দেশ্যপ্রণোদিত ‘পেড ক্যাম্পেইন’ (Paid Campaigns)।
এর আগেও মিথ্যে ভিডিয়ো তৈরি করার অভিযোগে, ৪ জনের বিরুদ্ধে FIR-দায়ের করেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। এবার বোম্বে হাইকোর্ট মেটা, গুগল ও এক্স (X)-এর বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির ১১ কোটি টাকার মানহানির মামলা করার অনুমতি পেলেন।








