এখনও শেষ হয়নি আন্দোলন। আরও বাকি আছে। ফের কোমড় বেঁধে নামছে। ধর্মেন্দ্র প্রধানের পর এবার তরুন প্রজন্মের ক্ষোভের মুখে পড়তে পারেন মোদি সরকারের সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। এবার সেই আশঙ্কাই তৈরী হলো (E20 Janta Party)।
E20 Janta Party: এবার কী নিতিনের পালা?
‘E20’ প্রকল্প নিয়ে সমাজমাধ্যম জুড়ে প্রভাব বিস্তার করছে নতুন এক আন্দোলন। পেট্রলে ইথানল মেশানোর বিরুদ্ধে সমাজমাধ্যমে সরব হয়েছে নতুন আরও এক ‘পার্টি’।
ই-২০ জনতা পার্টি । প্রতীক হিসাবে তারা অন্য কোনও চিহ্ন না বেছে একটি সামুদ্রিক প্রাণীকে বেছে নিয়েছেন। সেটি হল কাঁকড়া (E20 Janta Party)।
নতুন দল, ‘E20’জনতা পার্টি
সমাজমাধ্যমে পোস্ট করে তারা জানিয়েছে ‘‘হ্যাঁ আমরা কাঁকড়া।’’ পেট্রলে ইথানল মেশানোর বিরুদ্ধে ভারত জুড়ে এবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ‘কাঁকড়া’রা।
ধীরে ধীরে নেটমাধ্যমে নিজেদের অস্তিত্ব বৃদ্ধি করছে ই-২০ জনতা পার্টি। আর এই জনপ্রিয়তা বাড়ছে স্বতঃস্ফূর্ত ভাবেই। আন্দোলন করার ক্ষেত্রে ‘ই-২০ জনতা পার্টি’ বেছে নিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’র মিমভিত্তিক, ব্যঙ্গাত্মক কৌশলই। আর তাই প্রতীক নির্বাচনের ক্ষেত্রেও তারা পূর্বসূরির পথ অনুসরণ করেছে।
নামের ক্ষেত্রে সরাসরি আন্দোলনের নাম জুড়লেও প্রতীক নির্বাচনে তারা কাঁকড়ার মতো প্রাণীকে বেছে নিয়েছে।
গত ২৬ জুলাই এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিচারের বিরুদ্ধে কাঁকড়ার মতো সর্বত্র ছড়িয়ে পড়বে ‘ই-২০ জনতা পার্টি’। গত কয়েক ঘণ্টায় একের পর এক পোস্ট শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডল থেকে। তার মধ্যে প্রধান দাবি হল পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ীর ইস্তফা।
‘ই-২০ জনতা পার্টি’র তরফে সমাজমাধ্যমে পোস্টে বলা হয়েছে, ‘‘গ্রাহকদের সব কিছু জানার অধিকার রয়েছে। জ্বালানি নীতির ক্ষেত্রে দায়বদ্ধতা প্রয়োজন। এটা কোনও দলীয় বিষয় নয়, বরং জনস্বার্থের বিষয়। আসুন, আমরা একসঙ্গে আওয়াজ তুলি। ইথানল নীতি নিয়ে সরকারকে প্রশ্ন করুন।’’
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা ইথানল মিশ্রণের বিরোধিতা করছেন না। বর্তমানে ব্যবহৃত জ্বালানির জন্য কোনও ভর্তুকিও দাবি করছেন না। তবে তাঁরা জ্বালানি নীতিতে আরও স্বচ্ছতা এবং নিজেদের পছন্দের জ্বালানি বেছে নেওয়ার স্বাধীনতা চান।
সমাজমাধ্যম এক্সে ইজেপির অ্যাকাউন্টটি ২০২১ সালে ডিসেম্বরে তৈরি হয়েছে। ৫১ বার নাম পরিবর্তন করা হয়েছে এটির। ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠাতা হিসাবে অভিজিৎ দীপকের নাম উঠে এলেও ইজেপির প্রতিষ্ঠাতা সদস্য কারা সে বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
রবিবার ভোর থেকে আবির্ভাবের পরে অনলাইনে ই-২০ জনতা পার্টির ‘ফলোয়ার’-এর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পার্টির নেতৃত্বে কারা, তা স্পষ্ট না হলেও পার্টির তরফে স্বেচ্ছাসেবক, মুখপাত্র নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
কয়েক ঘণ্টার মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর সদস্যসংখ্যা। ই২০ পার্টির ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা সওয়া দু’লক্ষ এবং এই সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে। এক্সে প্রায় ৩৫ হাজার অনুসারী রয়েছে তাদের।
যদিও জ্বালানি সংক্রান্ত নীতির মূল দায়িত্ব পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের। এ নিয়ে বিরোধীদের অভিযোগ, তাঁর ছেলের ইথানল উৎপাদন-সংক্রান্ত ব্যবসায়িক স্বার্থ থাকায় নিতিন এই নীতিকে সমর্থন করছেন। তবে এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ মেলেনি।











2 thoughts on “নতুন দল ‘E20’জনতা পার্টি গঠন করল তরুণ প্রজন্ম, এবার কার পালা?”