রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আগাম জামিনের আবেদন খারিজ, এবার কি গ্রেফতার মমতা ঘনিষ্ঠ রাজ্যের প্রাক্তন মন্ত্রী?

Published on: July 29, 2026
Indranil Sen
---Advertisement---

তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ এর মত একাধিক অভিযোগ উঠেছিল প্রাক্তন মন্ত্রী ও চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের(Indranil Sen) বিরুদ্ধে। তার জেরে আগেভাগেই আগাম জামিনের আবেদনও করেছিলেন তিনি। তবে এবার সেই আবেদন খারিজ করে দিল চুঁচুড়ার প্রথম দায়রা আদালত। আদালতের এই সিদ্ধান্তের ফলে তাঁকে গ্রেফতার করতে পুলিশের সামনে কার্যত আর কোনও আইনি বাধা রইল না। ফলে এখন রাজনৈতিক মহলে গুঞ্জন যেকোনও মুহূর্তেই নাকি তাঁকে গ্রেফতার করা হতে পারে।

Indranil Sen: কী অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে?

চলতি বছরের ৪ জুলাই চন্দননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রদীপ দে নামে এক ব্যক্তি। চন্দননগর পুরসভার কয়েকজন ঠিকাদারের অভিযোগের ভিত্তিতেই ওই মামলা দায়ের করা হয়। ওই অভিযোগে বলা হয়েছে, তোলাবাজি, প্রতারণা ভয় দেখিয়ে অন্যের কাছ থেকে টাকা আদায়ের মতো একাধিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন ইন্দ্রনীল সেন। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

এই একই মামলায় এর আগেই গ্রেফতার হয়েছেন চন্দননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল। বুধবার তাঁকে আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদনও খারিজ করে দেয় আদালত। এছাড়াও এই মামলায় চন্দননগর পুরসভার চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায়কেও আগেই গ্রেফতার করেছে পুলিশ।

এই প্রসঙ্গে হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় বলেন, “তোলাবাজির অভিযোগে ডেপুটি মেয়র ও চিফ ইঞ্জিনিয়ারকে আগেই গ্রেফতার করা হয়েছে। এবার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনও খারিজ হয়েছে। ফলে তাঁকে গ্রেফতার করতে পুলিশের আর কোনও বাধা নেই।”

১ কোটি ২৫ লক্ষ টাকায় বিক্রি হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি, কী হবে এখানে?

রয়েছে আরও একাধিক অভিযোগ

সংগীত শিল্পী হিসেবে পরিচিত ইন্দ্রনীল সেন (Indranil Sen) দীর্ঘদিন ধরেই বঙ্গ রাজনীতিতে পরিচিত মুখ। তৃণমূল সরকারের আমলে প্রায় সমস্ত অনুষ্ঠানেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে দেখা যেত তাঁকে। মমতার সঙ্গে যেকোনও অনুষ্ঠানেই গলা মেলাতেন তিনি। এবার সেই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধেই উঠেছে গুরুতর অভিযোগ। যদিও তদন্তকারীদের দাবি, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে শুধু এই একটি মামলাই নয়, আরও একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, চন্দননগর বিধানসভা উৎসবের নামে প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে বেআইনিভাবে টাকা সংগ্রহ করেছেন তিনি।

এই সমস্ত অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চাপ বেড়েছে প্রাক্তন মন্ত্রীর ওপর। এই অবস্থায় আদালতে আগাম জামিন না মেলায় তাঁর আইনি লড়াই যে আরও কঠিন হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। এখন পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজনৈতিক মহলের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আগাম জামিনের আবেদন খারিজ, এবার কি গ্রেফতার মমতা ঘনিষ্ঠ রাজ্যের প্রাক্তন মন্ত্রী?”

Leave a Comment