রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পেলেট গান নিয়ে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের, সংরক্ষণের নির্দেশ RAF-এর গুলির হিসাব

Pellet Gun
---Advertisement---

যন্তর মন্তরে NEET আন্দোলনে (Pellet Gun) পেলেট গান ব্যবহারের অভিযোগ ঘিরে যখন সংসদে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, তখনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, “ব্যতিক্রমী পরিস্থিতিতে পুলিশ (Pellet Gun) পেলেট গান ব্যবহার করতে পারে”। একইসঙ্গে ঘটনায় মোতায়েন থাকা RAF-এর ব্যবহৃত গোলাবারুদের পূর্ণ হিসাব সংরক্ষণের নির্দেশও দিয়েছে আদালত।

Pellet Gun: পেলেট গান নিয়ে সুপ্রিম কোর্ট কি বলছে?

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, চরম হিংসাত্মক পরিস্থিতিতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পুলিশ গুলি চালানোর ক্ষমতা রাখে। সেই ক্ষেত্রে অশান্ত পরিস্থিতিতে (Pellet Gun) পেলেট গান ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা যায় না। আদালত কেন্দ্রকে জন্তর মন্তরে মোতায়েন RAF-এর ব্যবহৃত গোলাবারুদের লগ সংরক্ষণের নির্দেশ দিয়েছে।

আহতদের চিকিৎসার নির্দেশ, নিষেধাজ্ঞার দাবিতে প্রশ্ন

আদালত দিল্লি সরকারকে আন্দোলনে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলেছে। একইসঙ্গে (Pellet Gun) পেলেট গান ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আবেদনকারী প্রাক্তন IPS আধিকারিক যশোবর্ধন আজাদের কাছেও প্রশ্ন তোলে বেঞ্চ।

CRPF-এর রিপোর্টে কী দাবি?

CRPF-এর অভ্যন্তরীণ পর্যালোচনা রিপোর্টে দাবি করা হয়েছে, ২০ জুলাই NEET প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন দমনে সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) ও অ্যান্টি-রায়ট ড্রিল মেনেই পদক্ষেপ করা হয়েছিল। প্রথমে মাইকিং করে সতর্কবার্তা, পরে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয়। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অনুমোদিত ‘নন-লেথাল’ অস্ত্র হিসেবে পাম্প অ্যাকশন (Pellet Gun) পেলেট গান ব্যবহার করা হয়।

আহত আন্দোলনকারী ও RAF জওয়ান, বাহিনীর পাশে ডিজি

ঘটনায় ৩ থেকে ৫ জন আন্দোলনকারী ধাতব পেলেটে আহত হন বলে জানানো হয়েছে। অন্যদিকে ৪৭ জন RAF কর্মীও আহত হন, যার মধ্যে ৬ জনের মাথায় গুরুতর চোট লাগে। এদিকে CRPF-এর মহাপরিচালক জি.পি. সিং বাহিনীর পাশে দাঁড়িয়ে বলেন, কর্তব্য পালনের সময় জনস্বার্থ, বাহিনীর স্বার্থ ও জাতীয় স্বার্থে নেওয়া সৎ সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্ব তিনি নেবেন এবং জওয়ানদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি? এই রাজ্যে মিড-ডে মিলে চমক


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “পেলেট গান নিয়ে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের, সংরক্ষণের নির্দেশ RAF-এর গুলির হিসাব”

  1. You actually make it seem really easy along with your presentation but I in finding this topic to be really one thing that I believe I’d by no means understand. It seems too complex and extremely huge for me. I’m taking a look forward for your next publish, I will try to get the hang of it!

    Reply

Leave a Comment