রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘২০ গদ্দার’ পোস্টার গলায় কল্যাণ, প্রিয়াঙ্কার সঙ্গে সংসদে জমে উঠল রাজনৈতিক তরজা

Kalyan Banerjee
---Advertisement---

[ছবি:এক্স]

দিল্লিতে সংসদ ভবন চত্বরে বৃহস্পতিবার রাজনৈতিক উত্তাপের নতুন ছবি। গলায় ‘২০ গদ্দার’-এর পোস্টার ঝুলিয়ে হাজির হন তৃণমূল সাংসদ (Kalyan Banerjee) কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী তৃণমূল সাংসদদের বিরুদ্ধে বার্তা দিতে গিয়েই কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর জমে ওঠে রসিকতা, পাল্টা মন্তব্য ও রাজনৈতিক বাক্যবিনিময়। পরে সেই আলোচনায় যোগ দেন নির্দল সাংসদ পাপ্পু যাদবও।

‘পোস্টার ঘুরিয়ে দেখান’, বললেন প্রিয়াঙ্কা

সংসদ ভবনের বাইরে গলায় সামনে ও পিছনে ‘২০ গদ্দার’-এর ছবি-সহ পোস্টার পরে দাঁড়িয়েছিলেন (Kalyan Banerjee) কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রিয়াঙ্কা গান্ধী পোস্টারের পিছনেও একই ছবি রয়েছে কি না জানতে চান এবং চিত্রসাংবাদিকদের দিকে ঘুরে পোস্টার দেখানোর পরামর্শ দেন। তবে ৬৯ বছর বয়সী তৃণমূল সাংসদ কল্যাণ বলেন, “ওরা আপনার জন্য এসেছে, আমার কাজ শেষ।” যাওয়ার আগে তিনি প্রিয়াঙ্কার আগের দিনের বক্তৃতার প্রশংসাও করেন। জবাবে প্রিয়াঙ্কা তাঁকে ধন্যবাদ জানান।

Kalyan Banerjee: কারা এই ‘২০ গদ্দার’?

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ বলেন, পোস্টারে রয়েছে ‘২০ জন বিশ্বাসঘাতক’-এর ছবি। তৃণমূলের ২৮ জন লোকসভা সাংসদের মধ্যে অন্তত ২০ জন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিয়ে NDA-র প্রতি সমর্থন জানিয়েছেন। তালিকায় রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জগদীশ চন্দ্র বর্মা, পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তী, দীপক অধিকারী (দেব), সায়ানী ঘোষ, বাপি হালদার, আবু তাহের খান, কালিপদ সরেন খেরওয়াল, অসিত কুমার, কাকলি ঘোষ দস্তিদার-সহ একাধিক সাংসদ।

Kalyan Banerjee: দলত্যাগ আইন নিয়ে সরব কল্যাণ

NDA-র ‘মঙ্গল মিলন’ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিদ্রোহী সাংসদদের দেখা গিয়েছে বলে দাবি করেন কল্যাণ। তাঁর কথায়, “ওরা সংসদের ভিতরে মোদিজির পাশেই বসে আছে।” দলত্যাগ আইন অনুযায়ী আবেদন জমা পড়লেও পাঁচ সপ্তাহ কেটে যাওয়ার পরও কোনও পদক্ষেপ না হওয়ায় তিনি প্রশ্ন তোলেন এবং বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

Kalyan Banerjee: কংগ্রেস-তৃণমূলের পুরনো সম্পর্ক নিয়েও খোঁচা

এই সময় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “আমাদের দল থেকেও কেউ কেউ আগে আপনাদের দলে, পরে বিজেপিতে গিয়েছেন।” উত্তরে (Kalyan Banerjee) কল্যাণ দাবি করেন, তৃণমূলের বর্তমান বিদ্রোহীরা কংগ্রেসের টিকিটে কখনও জেতেননি। আপনাদের লোকেরা ২০১৪ সালেই আপনাদের শিবির ছেড়ে গিয়েছিল। বাংলায় আপনাদের কোনও উপস্থিতি ছিল না, এখনও নেই; সেই কারণেই তাঁরা আপনাদের টিকিটে সংসদে কখনও প্রবেশ করেননি”। পরে পাপ্পু যাদব আলোচনায় যোগ দিলে কল্যাণকে স্মরণ করিয়ে দেন, তিনিও একসময় যুব কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন। তাঁর অভিযোগ, ১৯৯৭ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসই দল ছাড়তে বাধ্য করেছিল। প্রিয়াঙ্কা অবশ্য পাল্টা বলেন, রাজীব গান্ধী অত্যন্ত সম্মান করতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সাংসদ সেই বক্তব্যে সম্মতি জানিয়ে বলেন, রাজীব গান্ধীর সঙ্গে মমতার সম্পর্ক ভালো ছিল, কিন্তু পরে CPM এর সঙ্গে কংগ্রেসের সমঝোতাই রাজনৈতিক সমীকরণ বদলে দেয়।

পেলেট গান নিয়ে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের, সংরক্ষণের নির্দেশ RAF-এর গুলির হিসাব


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘২০ গদ্দার’ পোস্টার গলায় কল্যাণ, প্রিয়াঙ্কার সঙ্গে সংসদে জমে উঠল রাজনৈতিক তরজা”

Leave a Comment