রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘তৃষা’ মন্তব্যে গ্রেফতার উদয়নিধি, তামিলনাড়ুতে তুঙ্গে রাজনৈতিক লড়াই

Published on: August 4, 2026
Udhayanidhi Stalin Arrested
---Advertisement---

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে ছড়িয়েছে উত্তেজনার পারদ। অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ডিএমকের (DMK) যুব শাখার নেতা তথা বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই একটি মামলাও দায়ের হয়েছে, যার ফলেই এই গ্রেফতারি। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল TVK, ডিএমকে এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর এখন তুঙ্গে।

Udhayanidhi Stalin Arrested: কী বলেছিলেন উদয়নিধি?

সোমবার তাঞ্জাভুরে কাবেরী নদীর জল নিয়ে DMK এর একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখছিলেন উদয়নিধি স্টালিন। সেখানে তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় অর্থাৎ বিজয় থালপতি নাকি কাবেরী ইস্যুকে ঠিকভাবে সামলাতে পারেননি। তাঁর দাবি, কর্ণাটক থেকে এখনও চাষের জন্য জল আসেনি, অথচ সরকার ডিএমকের বিরুদ্ধে মামলা করতেই বেশি ব্যস্ত। এই অবধি সব ঠিকই ছিল। তবে হঠাৎ এই বক্তৃতার মাঝেই জনতাদের থেকে কয়েকজন অভিনেত্রী তৃষা কৃষ্ণনের নামে শ্লোগান দিতে থাকেন। এই সময় উদয়নিধি অভিনেত্রীর নাম শুনে হেসে এমন কিছু মন্তব্য করে বসেন যা বিজয় এবং তৃষার সম্পর্কেই দিকেই বাঁকা ইঙ্গিত বলে মনে করেন অনেকেই। আর সেখান থেকেই শুরু বিতর্ক।

মামলা দায়েরের পরই গ্রেফতার

ঘটনার পর TVK র এক মহিলা নেত্রী তাঞ্জাভুর থানায় অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে দলের আর এক নেতা জাতীয় মহিলা কমিশনের কাছেও অভিযোগ জানান। এরপর তাঞ্জাভুর পূর্ব থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু করে। এর পাশাপাশি তামিলনাড়ু মহিলাদের হেনস্তা প্রতিরোধ আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারাও প্রয়োগ করা হয়। আর তারপরেই মঙ্গলবার সকালে চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকায় নিজের বাড়ি থেকেই উদয়নিধিকে গ্রেফতার করে পুলিশ।

ডিএমকে কর্মীদের বিক্ষোভ

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই শত শত ডিএমকে কর্মী উদয়নিধির বাড়ির সামনে জড়ো হন। তাঁকে পুলিশ ভ্যানে করে তাঞ্জাভুরে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করা হয়। ইস্ট কোস্ট রোডে কিছু সময়ের জন্য পুলিশ ভ্যানও আটকে দেন সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে যথেষ্ট হিমশিম খেতে হয়। (Udhayanidhi Stalin Arrested)

হঠাৎ বন্ধ কয়েক হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট! উদ্বেগে ব্যবহারকারীরা

উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভায় বিজয় সরকারের প্রথম বাজেট পেশ হওয়ার ঠিক একদিন আগে এই গ্রেফতারির ঘটনা ঘটলো। তাই এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে এখন জোর চর্চা শুরু হয়েছে।

হাইকোর্টে আগাম জামিনের আবেদন

গ্রেফতারের আগে মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন উদয়নিধি স্টালিন। তাঁর আইনজীবী হাসান মোহাম্মদ জিন্নাহ জরুরি শুনানির আবেদন জানান। বিচারপতি জি. কে. ইলন্থিরাইয়ান সেই আবেদন গ্রহণ করে দুপুরে শুনানির নির্দেশ দেন।

আইনজীবীর দাবি ছিল, আগাম জামিনের আবেদন নিয়ে আদালত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত যেন পুলিশ তাঁকে গ্রেফতার না করে। বিচারপতি সরকারি আইনজীবীকে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দিতে মৌখিকভাবে বলেছিলেন। তবে আদালতে শুনানি শুরু হওয়ার আগেই পুলিশ উদয়নিধিকে গ্রেফতার করে।

এদিকে ডিএমকের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের নেতাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে টিভিকে এবং বিজেপির দাবি, অভিনেত্রীকে নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্যের জন্য উদয়নিধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই উচিত। এখন এই মামলার পরবর্তী শুনানি এবং আদালতের সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘তৃষা’ মন্তব্যে গ্রেফতার উদয়নিধি, তামিলনাড়ুতে তুঙ্গে রাজনৈতিক লড়াই”

Leave a Comment