রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফাইভ স্টার হোটেলে খুন, উদ্ধার দুই দেহ, কী ঘটেছিল?

Published on: August 11, 2026
---Advertisement---

বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলের ঘর। দরজা খুলতেই দেখা গেল বিছানার উপর পড়ে রয়েছে দুই শিশুর দেহ। ঘরের বাথরুমে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন তাদের বাবা। মঙ্গলবার বিকেলে এই দৃশ্য ঘিরে হইচই ছড়ায় বেঙ্গালুরুতে। পুলিশের প্রাথমিক অনুমান, দুই মেয়েকে খুনের পর নিজেকেও শেষ করার চেষ্টা করেছিলেন ৪০ বছরের এসজি ইমরান। (Bengaluru News)

ইমরানের দুই মেয়ের বয়স ১০ ও ৫ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় দুই মেয়েকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলে ওঠেন ইমরান। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ হোটেলের সাফাইকর্মীরা ঘরের দরজায় নক করেন। ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। পরে ঘরে ঢুকতেই দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাথরুমে গুরুতর আহত অবস্থায় ছিলেন ইমরান।

হোটেলের নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে মণিপাল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। (Bengaluru News)

স্ত্রীর পরকীয়ার সন্দেহ?

পুলিশের দাবি, স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতেন ইমরান। সেই সন্দেহ থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ইমরান তাঁর দুই মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। (Bengaluru News)

বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার জিকে মিথুন কুমার বলেন, ‘‘ইমরান নিজেই তাঁর দুই মেয়েকে হত্যার কথা জানিয়েছেন। ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করা হচ্ছে।’’

তদন্তে উঠে আসবে আসল কারণ

পুলিশ জানিয়েছে, ইমরান বেঙ্গালুরুর নাগাওয়ারার বাসিন্দা। তাঁর পেশা কী, পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল এবং ঘটনার পিছনে প্রকৃত কারণ কী—সবই খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর ঘটনার আরও তথ্য সামনে আসবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘিরে হোটেল কর্তৃপক্ষের ভূমিকা এবং ইমরান ও তাঁর মেয়েদের গতিবিধিও খতিয়ে দেখছে পুলিশ। (Bengaluru News)

আরও পড়ুন :- চলন্ত ট্রেনের দরজায় মোবাইল ছিনতাই, মুহূর্তেই বিপদ


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ফাইভ স্টার হোটেলে খুন, উদ্ধার দুই দেহ, কী ঘটেছিল?”

Leave a Comment