রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হুগলি নদীতে বিপত্তি, নদীবাঁধে বিদেশি কার্গো জাহাজের ধাক্কা, কী কারণে দুর্ঘটনা?

ship accident
---Advertisement---

হুগলি নদীতে বিপত্তি। কলকাতা বন্দরের উদ্দেশে যাওয়ার পথে হুগলি নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীবাঁধে সজোরে ধাক্কা মারে সিঙ্গাপুরের একটি কন্টেনার বোঝাই বিদেশি পণ্যবাহী কার্গো জাহাজ। অমাবস্যার ভরা কোটালের জেরে নদীতে প্রবল স্রোতের কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে প্রাথমিক অনুমান। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নূরপুর জেটিঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে (ship accident)।

ship accident: কী করে ঘটল দুর্ঘটনা?

সূত্রের খবর, মালয়েশিয়ার একটি বন্দর থেকে পণ্য নিয়ে প্রায় ৯ দিন আগে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল সিঙ্গাপুরের ওই কার্গো জাহাজ। বুধবার কলকাতা বন্দরে পৌঁছনোর কথা ছিল। নূরপুরের কাছে আচমকাই জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ের দিকে এগিয়ে আসে এবং দ্রুতগতিতে নদীবাঁধে ধাক্কা মারে (ship accident)।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে নাবিকদের ভুল বা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জাহাজটি এখনও ঘটনাস্থলেই রয়েছে বলে জানা গিয়েছে।

জাহাজের ধাক্কায় নদীবাঁধের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি একটি বৈদ্যুতিক পোস্টেও ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বন্দর কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দল ও টাগবোটের সাহায্যে জাহাজটিকে নিরাপদভাবে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি বাঁধের দিকে চলে গেল, তার তদন্ত শুরু হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

4 thoughts on “হুগলি নদীতে বিপত্তি, নদীবাঁধে বিদেশি কার্গো জাহাজের ধাক্কা, কী কারণে দুর্ঘটনা?”

Leave a Comment