রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দল নির্বাচন নিয়ে প্রশ্ন, টেবিল টেনিস ফেডারেশনকে নিষিদ্ধ কেন্দ্রের

Published on: August 12, 2026
---Advertisement---

টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া (TTFI)-কে সাময়িকভাবে নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। ক্রীড়া প্রশাসনে একের পর এক অনিয়ম এবং নীতিগত সমস্যার অভিযোগের জেরেই এই সিদ্ধান্ত। দেশের টেবিল টেনিস প্রশাসনে স্বচ্ছতা ফেরানো এবং খেলোয়াড়দের অধিকার রক্ষা করাই কেন্দ্রের মূল লক্ষ্য। (TTFI Suspension)

মনিকা বাত্রার অভিযোগের পরেই তৎপরতা

দীর্ঘদিন ধরেই TTFI-এর কাজকর্ম নিয়ে ক্ষোভ ছিল। পরিস্থিতি আরও জটিল হয় ২০২৬ এশিয়ান গেমসের জাতীয় দল নির্বাচন ঘিরে। দেশের অন্যতম তারকা টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা দল নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।

মনিকার অভিযোগ ছিল, নিয়ম মেনে নয়, অনিয়ম করে খেলোয়াড় বেছে নেওয়া হচ্ছে। নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে সরাসরি ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেন মনিকা। (TTFI Suspension)

এর পরেই TTFI-কে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ক্রীড়া মন্ত্রক। ফেডারেশনের জবাব এবং পরবর্তী তদন্ত প্রক্রিয়ায় সন্তুষ্ট না হওয়ার পর কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিচালন ক্ষমতা গেল কেন্দ্রের হাতে

TTFI-এর পরিচালন ক্ষমতা সাময়িকভাবে রদ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সরকারের বক্তব্য, জাতীয় ক্রীড়া সংস্থার কাজ ব্যক্তিগত স্বার্থে নয়। খেলোয়াড় এবং দেশের ক্রীড়ার উন্নতির কথা মাথায় রেখেই তা পরিচালিত হওয়া উচিত।

বিশেষজ্ঞদের মতে, প্রশাসনিক অনিয়মের প্রভাব সরাসরি খেলোয়াড়দের ভবিষ্যতের উপর পড়তে পারে। তাই নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। (TTFI Suspension)

IOA-কে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগের নির্দেশ

শুধু অ্যাড-হক কমিটি তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার পথে হাঁটতে চাইছে না ক্রীড়া মন্ত্রক। অতীতে কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)-কে ঘিরে তৈরি পরিস্থিতির অভিজ্ঞতা থেকেই এই অবস্থান বলে মনে করা হচ্ছে।

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)-কে অবিলম্বে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) এবং আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ভারতে টেবিল টেনিস পরিচালনার জন্য স্থায়ী নিয়ম ও স্বচ্ছ নীতি কার্যকর করাই এখন কেন্দ্রের লক্ষ্য। (TTFI Suspension)

আরও পড়ুন :- জল্পনার অবসান, ঘরোয়াভাবে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “দল নির্বাচন নিয়ে প্রশ্ন, টেবিল টেনিস ফেডারেশনকে নিষিদ্ধ কেন্দ্রের”

Comments are closed.