রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইস্টবেঙ্গলের সাফল্য থেকে ন্যাশানাল গেমস—বাংলার খেলাধুলা নিয়ে কী বার্তা দিলেন ইন্দ্রনীল খাঁ?

Published on: August 12, 2026
Indranil Khan
---Advertisement---

ফুটবল থেকে ম্যারাথন, ফিটনেস থেকে প্রতিভা অন্বেষণ—বাংলার ক্রীড়াক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী (Indranil Khan) ইন্দ্রনীল খাঁ। ১১তম টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ২০২৬-এর লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে নিজের মত জানান তিনি। কলকাতার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডঃ ইন্দ্রনীল খাঁ ছাড়়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ, ভারতীয় ফুটবলের কিংবদন্তি ফুটবলার ভাইচুং ভুটিয়া ও এশিয়ান গেমসে পদকজয়ী জ্যোতির্ময়ী শিকদার।

ইস্টবেঙ্গলের সাফল্যে উচ্ছ্বাস

এশীয় মঞ্চে ইস্টবেঙ্গলের সাফল্যকে বাংলার গর্ব বলে উল্লেখ করেন মন্ত্রী (Indranil Khan)। কুয়েতের আল-আরাবির বিরুদ্ধে AFC Champions League Two-র ম্যাচে ইস্টবেঙ্গলের ৪-১ জয়ের প্রসঙ্গে তাঁর দাবি, আগামী দিনে ফুটবল-সহ বিভিন্ন খেলায় আরও ইতিহাস তৈরি হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েরা এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে এবং সরকারের ক্ষেত্রে সদর্থক ভূমিকা থাকবে।

Indranil Khan: ‘ফিটনেসকে অগ্রাধিকার দিতে হবে’

তাঁর কথায়, রোগের চিকিৎসার বদলে অসুস্থতা প্রতিরোধে ফিটনেসে জোর দেওয়া জরুরি। মোবাইল-নির্ভর জীবনযাত্রায় শারীরিক সক্রিয়তা কমছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বার্তা—শুরু হোক দৌড় দিয়ে; ধীরে ধীরে ১০০ মিটার থেকে ৪০০ মিটার, ১ কিলোমিটার, মিনিম্যারাথন হয়ে ম্যারাথনের দিকে এগোতে হবে। শারীরিক ও মানসিক ফিটনেস দুটিই সমানভাবে ভীষণ গুরুত্বপূর্ণ।

Indranil Khan: ‘ময়দানে রাজনীতি নয়’

মন্ত্রীর স্পষ্ট বার্তা, “ময়দানে খেলা হবে, রাজনীতি হবে না।” পাশাপাশি তাঁর দাবি, বাংলায় মেধার অভাব নেই; এতদিন রাজনীতির জন্য বহু প্রতিভা যথাযথ সুযোগ পায়নি।

বাংলায় ন্যাশানাল গেমস-এর বিড

বাংলার জন্য ন্যাশানাল গেমস আয়োজনের বিড করার প্রতিশ্রুতিও দেন তিনি। টাটা-র মতো কর্পোরেট সংস্থাগুলিকে খেলায় আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে (Indranil Khan) বলেন, খেলাধুলাকে জীবিকার পাশাপাশি অগ্রাধিকার দিতে হবে।

কলকাতার বাইরে নজর

শিলিগুড়ি, জঙ্গলমহল ও সুন্দরবনের মতো পিছিয়ে থাকা এলাকাতেও ক্রীড়া পরিকাঠামো ও প্রতিভা বিকাশে জোর দেওয়ার কথা বলেন তিনি। সেটা একদিনের কাজ নয় তারজন্য লেগে থাকতে হবে। তাঁর লক্ষ্য, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বাংলার প্রতিভাদের তৈরি করে ভারতকে গ্লোবাল স্পোর্টস মঞ্চে আরও শক্তিশালী করা।

এদিকে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ২০২৬-এর রেজিস্ট্রেশন শুরু হবে ১৩ অগস্ট থেকে। ২৫ কিলোমিটারের এই আন্তর্জাতিক মানের রেস হবে ২০ ডিসেম্বর কলকাতায়।

দল নির্বাচন নিয়ে প্রশ্ন, টেবিল টেনিস ফেডারেশনকে নিষিদ্ধ কেন্দ্রের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ইস্টবেঙ্গলের সাফল্য থেকে ন্যাশানাল গেমস—বাংলার খেলাধুলা নিয়ে কী বার্তা দিলেন ইন্দ্রনীল খাঁ?”

Leave a Comment