রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জল্পনার অবসান, ঘরোয়াভাবে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Published on: August 12, 2026
---Advertisement---

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রড্রিগেজের হাতে ঝলমল করছে বিয়ের আংটি। সোশাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ্যে আসতেই অবসান হলো দীর্ঘদিনের জল্পনার। প্রায় ১০ বছর একসঙ্গে থাকার পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা। (Cristiano Ronaldo Marriage)

কাসকাইসে ঘরোয়া অনুষ্ঠান

মঙ্গলবার, ১১ অগস্ট পর্তুগালের কাসকাইসে একেবারে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারেন তাঁরা। বিয়ের পর রোনাল্ডো ও জর্জিনা একসঙ্গে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। দু’জনের পরনে ছিল সাদা পোশাক। বাঁ হাতে দেখা যায় বিয়ের আংটি। (Cristiano Ronaldo Marriage)

বাগদানের ঠিক এক বছর পর বিয়ে

এই দিনটির সঙ্গে আরও একটি বিষয় জড়িয়ে রয়েছে। ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ১১ অগস্ট রোনাল্ডোর সঙ্গে বাগদানের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন জর্জিনা। এক বছর পর একই দিনে বিয়ে করলেন তাঁরা। (Cristiano Ronaldo Marriage)

বিয়েতে ছিলেন পাঁচ সন্তান

অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ব্যক্তিগত। উপস্থিত ছিলেন তাঁদের পাঁচ সন্তান—ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ ইভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এস্মেরাল্ডা। পরিবারকেই বিয়ের অনুষ্ঠানের মূল কেন্দ্র করে রেখেছিলেন রোনাল্ডো ও জর্জিনা।

মাদ্রিদের গুচি স্টোরে প্রথম পরিচয়

২০১৭ সালে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। মাদ্রিদে একটি গুচি স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করার সময় জর্জিনার সঙ্গে রোনাল্ডোর পরিচয়। এরপর স্পেন থেকে ইতালি এবং পরে সৌদি আরব—রোনাল্ডোর ফুটবলজীবনের বিভিন্ন অধ্যায়ে পাশে থেকেছেন জর্জিনা। (Cristiano Ronaldo Marriage)

সম্প্রতি তাঁদের বিয়ে নিয়ে একাধিক গুজব ছড়িয়েছিল। সেই গুজবের মাঝেই বিয়ে সারলেন তাঁরা। (Cristiano Ronaldo Marriage)

আরও পড়ুন :- গোবিন্দার সঙ্গে রহস্যময়ী নারী বান্ধবী? জানুন পরিচয়


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now