অযোধ্যার রাম মন্দিরের পরবর্তী CEO হতে চাইলে শুধু প্রশাসনিক অভিজ্ঞতা থাকলেই হচ্ছে না। প্রার্থীদের ব্যক্তিগত জীবন, ধর্মীয় বিশ্বাস এবং খাদ্যাভ্যাস নিয়েও প্রশ্ন করা হয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের CEO পদের জন্য বাছাই হওয়া ১৮ জন প্রার্থী এই প্রশ্নের মুখে পড়েছেন। (Ram Mandir CEO)
Google Form-এ ধর্মীয় বিশ্বাস সম্পর্কেও প্রশ্ন
ইন্টারভিউয়ের আগে প্রার্থীদের একটি Google Form পূরণ করতে দেওয়া হয়। সেখানে কাজের অভিজ্ঞতার পাশাপাশি ধর্মীয় জীবন সম্পর্কেও তথ্য চাওয়া হয়। প্রশ্ন ছিল, ‘আপনি কি নিষ্ঠাবান হিন্দু?’, ‘শিখা রাখেন? (টিকি)’, ‘পৈতে পরেন?’, ‘আপনি নিরামিষাশী না আমিষ খান?’ মদ্যপান করেন কি না, তাও জানতে চাওয়া হয়।
পরিবার, পছন্দ-অপছন্দ, মানুষের সঙ্গে ব্যবহার এবং বড় ধর্মীয় অনুষ্ঠানে ভিড় সামলানোর অভিজ্ঞতা সম্পর্কেও প্রশ্ন করা হয়। প্রার্থীদের ভগবান রামের প্রতি বিশ্বাস এবং মন্দিরের গুরুত্ব সম্পর্কে ধারণাও যাচাই করা হয়েছে। (Ram Mandir CEO)
৫৩০০ আবেদন, চূড়ান্ত তালিকায় ১৮ জন
এই পদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫৩০০-র বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে ১৮ জনকে বেছে নেওয়া হয়। তাঁদের মধ্যে রয়েছেন তিন জন প্রাক্তন IAS অফিসার, এক জন অবসরপ্রাপ্ত IPS এবং চার জন প্রাক্তন সামরিক ও শিক্ষা আধিকারিক। (Ram Mandir CEO)
মঙ্গলবার ইন্টারভিউ শুরু হয়েছে। প্রথম দিনে ১০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। প্রত্যেকের ইন্টারভিউ চলে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট। বাকি প্রার্থীদের ইন্টারভিউ বুধবার হওয়ার কথা।
কারা ছিলেন বাছাই কমিটিতে?
রাম মন্দির চত্বরে একটি গ্রিনহাউসে গোপনে ইন্টারভিউ হয়। বাছাই কমিটিতে ছিলেন প্রাক্তন বিচারপতি প্রমোদ কোহলি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী এবং বিজ্ঞানী সুরেশ হাওয়ারে। উপস্থিত ছিলেন ট্রাস্টের অন্তর্বর্তী সাধারণ সম্পাদক ডঃ কৃষ্ণ মোহনও।
কেন CEO নিয়োগ?
জুন মাসে মন্দিরের দানবাক্সের টাকা, সোনা ও অন্যান্য সামগ্রী চুরির অভিযোগ সামনে আসে। এরপরই পূর্ণ সময়ের CEO নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাস্ট। মন্দিরের প্রশাসন, পরিষেবা এবং অন্যান্য কাজের দায়িত্ব থাকবে তাঁর হাতে।
এই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের SIT তদন্ত করছে। এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে নগদ টাকা, সোনা, রুপো এবং বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। এক অভিযুক্তের কাছ থেকে ২০.৩৯ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে জানা গেছে। (Ram Mandir CEO)
আরও পড়ুন :- জল্পনার অবসান, ঘরোয়াভাবে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো













1 thought on “পৈতে পরেন? টিকি আছে? অযোধ্যার রাম মন্দিরের CEO বাছাইয়ে অভিনব প্রশ্ন”