এখন আমরা কোথাও বেড়াতে গেলেই ব্যাগে ঢুকিয়ে নিই চিপস, বিস্কুট, কেক বা নানা ধরনের প্যাকেটের খাবার। কিন্তু একসময় এসবের এত চল ছিল না। তখন দূরে বেড়াতে গেলে বাড়ি থেকে এমন কিছু খাবারই সঙ্গে নেওয়া হতো, যা সহজে নষ্ট হবে না, বহন করাও সহজ আর খেলে বেশ কিছুক্ষণ পেট ভরা থাকবে।পুরনো দিনের সেই খাবারগুলির মধ্যে কয়েকটি আজও আমাদের ঘরে সহজেই তৈরি করা যায়। চাইলে এখনও এই খাবারগুলি বাড়ি থেকে বানিয়েই নিয়ে যেতে পারেন। (Healthy Snacks)
১. খাখরা
পাতলা করে বানানো রুটি ভালোভাবে সেঁকে তৈরি করা হত খাখরা। এতে জল খুব কম থাকায় সহজে নষ্ট হতো না। তাই দূরের সফরে ব্যাগে কয়েকটা খাখরা থাকলেই চিন্তা কম।
২. ঠেকুয়া ও লাড্ডু
বাড়িতে বানানো ঠেকুয়া, লাড্ডু ছিল বেড়াতে যাওয়ার পথে বেশ পরিচিত খাবার। গুড়, আটা বা অন্যান্য উপকরণ দিয়ে তৈরি এই খাবার বেশ কিছুদিন রাখা যায়। আবার হঠাৎ খিদে পেলেও দুটো লাড্ডু বেশ ভালোই পেট ভরাত।
৩. ছাতু ও ভাজা ছোলা
রাস্তায় রান্নার ঝামেলা নেই, অথচ পেট ভরবে—এই কারণে ছাতু ও ভাজা ছোলা ছিল দারুণ পছন্দ। ছাতু জলের সঙ্গে মিশিয়ে খেলেই হয়ে গেল। ভাজা ছোলা বা চানা বাদাম আবার এমনিই খাওয়া যায়।
৪. মশলা মুড়ি বা চিঁড়ে
মুড়ি বা চিঁড়ের সঙ্গে বাদাম, ভাজা ডাল আর মশলা মিশিয়ে তৈরি করা হতো শুকনো একটি মিশ্রণ। এটি হালকা, ব্যাগে রাখা সহজ এবং খিদে পেলে সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া যায়। কোনও রান্নারও দরকার নেই।
৫. আচার ও শুকনো চাটনি
ভাত বা রুটির সঙ্গে একটু আচার থাকলেই সাদামাটা খাবারও জমে যেত। তেল-মশলায় তৈরি আচার সহজে নষ্টও হতো না। শুকনো চাটনিও একই কারণে যাত্রাপথে বেশ কাজে লাগত। (Healthy Snacks)
গরম ভাতে এক চামচ ঘি নাহলে চলে না? এই অভ্যাস আদৌ ভালো তো?
৬. আমসত্ত্ব ও শুকনো ফল
আমসত্ত্ব ছিল পুরনো দিনের অন্যতম পছন্দের পথের খাবার। আমের কাত জাল দিয়ে তৈরি হওয়ায় এই আমসত্ত্ব সহজে বহন করা যায় এবং অনেকদিন ভালোও থাকে। এছাড়াও নানান রকমের ফলও ছিল যাত্রা পথের নিত্যসঙ্গী।
দেখলে মনে হবে, এগুলো তো খুব সাধারণ খাবার। কিন্তু দীর্ঘ যাত্রার জন্য এগুলিই ছিল সকলের পছন্দের। সহজে নষ্ট হয় না, ব্যাগে অল্প জায়গায় রাখা যায়, রান্নার ঝামেলা নেই এবং অল্প খিদে মেটাতেও সাহায্য করে। এখন অনেক প্যাকেটজাত খাবার হাতের কাছে পাওয়া যায়। কিন্তু বাড়িতে তৈরি এই ধরনের খাবার সঙ্গে রাখলে বাইরের অতিরিক্ত তেল-মশলা বা অস্বাস্থ্যকর স্ন্যাকস এড়ানো যায়।













I got good info from your blog