রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ডিভোর্স হলে রোনাল্ডোর সম্পত্তি পাবেন জর্জিনা, কী রয়েছে চুক্তিতে?

Published on: August 14, 2026
---Advertisement---

দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর বিয়ে করেছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রদ্রিগেজ। গত ১১ অগস্ট ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারেন পর্তুগিজ ফুটবল তারকা ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী। অনুষ্ঠানে ছিলেন তাঁদের পাঁচ সন্তান, দুই পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ সদস্য এবং হাতেগোনা কয়েকজন বন্ধু। তবে বিয়ের পরই সামনে এসেছে তাঁদের বিয়ের আইনি চুক্তির বেশ কিছু শর্ত। (Ronaldo Marriage Contract)

ঘরোয়া আয়োজনেই বিয়ে

পর্তুগালের সংবাদসংস্থা ‘এন পারেজা’ এবং ম্যাগাজিন ‘টিভি গুইয়া’-র প্রতিবেদন অনুযায়ী, মাদেইরার ফুঞ্চাল ক্যাথেড্রালে বড় করে বিয়ের জল্পনা থাকলেও তা হয়নি। অত্যন্ত ব্যক্তিগত পরিসরেই বিয়ে করেছেন রোনাল্ডো-জর্জিনা। অনুষ্ঠানে পর্তুগাল জাতীয় দল বা আল নাসেরের কোনও সতীর্থ কিংবা কোনও সেলিব্রিটি অতিথি ছিলেন না।

স্পোর্টিং সিপির সময় থেকে রোনাল্ডোর ঘনিষ্ঠ বন্ধু মিগুয়েল পাইসাও এবং জর্জিনার বোন ইভানা রদ্রিগেজ় ছিলেন বিয়ের আইনি সাক্ষী। বিয়ের পর দু’জনেই নিজেদের পদবি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। (Ronaldo Marriage Contract)

সম্পত্তি থাকবে আলাদা

‘টিভি গুইয়া’-র প্রতিবেদন অনুযায়ী, পর্তুগিজ আইনের ‘সম্পত্তি পৃথকীকরণ’ ব্যবস্থায় বিয়ে করেছেন তাঁরা। অর্থাৎ বিয়ের আগে ও পরে দু’জনের উপার্জন, সম্পত্তি এবং বিনিয়োগের মালিকানা আলাদা থাকবে। রোনাল্ডোর আল নাসেরের বেতন, বিজ্ঞাপনের আয় এবং ‘পেস্তানা সিআর সেভেন’ হোটেল ব্যবসার মালিকানাও তাঁর নিজের কাছেই থাকবে। (Ronaldo Marriage Contract)

বিচ্ছেদ হলে জর্জিনার জন্য বিশেষ শর্ত

বিয়ের চুক্তিতে বিচ্ছেদের ক্ষেত্রেও কিছু বিশেষ শর্ত রাখা হয়েছে বলে দাবি করেছে ‘টিভি গুইয়া’। বিচ্ছেদ হলে জর্জিনাকে প্রতি মাসে প্রায় ১ লাখ ইউরো, অর্থাৎ প্রায় ১ কোটি ১০ লাখ টাকা আজীবন খোরপোশ দিতে হবে রোনাল্ডোকে।

মাদ্রিদের প্রাসাদও জর্জিনার

চুক্তির আর একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে মাদ্রিদের বিলাসবহুল ‘লা ফিনকা’ প্রাসাদের মালিকানার কথা বলা হয়েছে। বিচ্ছেদ হলে ওই সম্পত্তি জর্জিনা পাবেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রাসাদটির বর্তমান বাজারমূল্য ৫০ লাখ মার্কিন ডলারের বেশি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৩ কোটি ৫০ লাখ টাকা।

বিয়ের পর রোনাল্ডো ইতিমধ্যেই আল নাসেরের অনুশীলনে যোগ দিয়েছেন। এখনও কোনও বড় রিসেপশনের ঘোষণা করেননি এই তারকা দম্পতি। (Ronaldo Marriage Contract)

আরও পড়ুন :- জল্পনার অবসান, ঘরোয়াভাবে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “ডিভোর্স হলে রোনাল্ডোর সম্পত্তি পাবেন জর্জিনা, কী রয়েছে চুক্তিতে?”

Leave a Comment