রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভুল UPI ID-তে টাকা পাঠালে কী করবেন? জানুন ফেরত পাওয়ার উপায়

Published on: August 14, 2026
wrong UPI ID payment
---Advertisement---

বর্তমানে পকেটে আর সবসময় ক্যাশ টাকা নিয়ে বেরোতে হয় না, UPI-এর মাধ্যমে কয়েক সেকেন্ডেই টাকা পাঠানো যায়। তবে এই ব্যবস্থা আক্ষরিক অর্থে সহজ হলেও রয়েছে কিছু সমস্যাও। যদি কখনও ভুল UPI ID বা ভুল ব্যক্তিকে টাকা পাঠিয়ে ফেলেন তাহলে ব্যবহারকারীকে সমস্যায় পড়তে হয়। একবার UPI পেমেন্ট সফল হয়ে গেলে সাধারণভাবে তা সরাসরি বাতিল করার কোনও অপশন নেই। তবে ভুল করে টাকা পাঠালেই যে একেবারেই তা ফেরত পাওয়ার কোনও উপায় নেই, এমন নয়। ভাবছেন কী উপায়? জেনে নিন।

ভুল করে টাকা পাঠালে প্রথমেই কী করবেন?

ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গেই UPI অ্যাপে গিয়ে সংশ্লিষ্ট লেনদেনটি খুলে অভিযোগ জানান। পাশাপাশি নিজের ব্যাঙ্কের সঙ্গেও দ্রুত যোগাযোগ করুন। অভিযোগ করার সময় UTR বা Transaction Reference Number, লেনদেনের তারিখ, টাকার পরিমাণ এবং প্রাপকের UPI ID হাতের কাছে রাখুন। (Wrong Upi Id Payment)

ভুল ট্রানজাকশন প্রসঙ্গে jUMPP-এর CEO সর্বজিৎ সিং বির্কের মতে, ভুল লেনদেনের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযোগ জানালে টাকা উদ্ধারের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে।

ব্যাঙ্ক কি টাকা ফেরত দিতে পারে?

সফল UPI লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক সরাসরি টাকা ‘ক্যানসেল’ করতে পারে না। তবে ব্যাঙ্ক যে অ্যাকাউন্টে টাকা গিয়েছে, সেই beneficiary bank-এর সঙ্গে যোগাযোগ করে recovery process শুরু করতে পারে। তবে টাকা ফেরত পাওয়া নিশ্চিত নয়। প্রাপক সহযোগিতা না করলে তাঁর অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক একতরফাভাবে টাকা কেটে নিতে পারে না। প্রয়োজন হতে পারে প্রাপকের সম্মতি বা সংশ্লিষ্ট regulatory directive-এর।

এই বিষয়ে RentenPe-এর CEO সারিকা শেট্টির মতে, যেহেতু পুরো ব্যাপারটি অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকে, তাই ভুল লেনদেনের পর দ্রুত অভিযোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাড়িতে Wi-Fi? মোবাইল রিচার্জের আগে দেখে নিন Jio-র এই সস্তার প্ল্যানগুলো

সমস্যার সমাধান না হলে?

UPI অ্যাপ ও ব্যাঙ্কে অভিযোগ করার পরও সমস্যা না মিটলে NPCI-এর dispute resolution mechanism-এর মাধ্যমে অভিযোগ আরও এগিয়ে নেওয়া যায়। (Wrong Upi Id Payment)

তবে ভুল করে টাকা পাঠানো এবং প্রতারণার ঘটনা এক নয়। অনুমতি ছাড়াই টাকা চলে গেলে সেটি unauthorised বা fraudulent transaction। এমন ক্ষেত্রে প্রাপকের টাকা ফেরানোর অপেক্ষা না করে দ্রুত ব্যাঙ্কের নির্দিষ্ট fraud-reporting channel-এ অভিযোগ করতে হবে।

তাই UPI-তে টাকা পাঠানোর আগে প্রাপকের নাম, UPI ID এবং টাকার পরিমাণ ভালো করে যাচাই করুন। ডিজিটাল লেনদেনে কয়েক সেকেন্ডের সতর্কতাই বড় সমস্যার হাত থেকে বাঁচাতে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ভুল UPI ID-তে টাকা পাঠালে কী করবেন? জানুন ফেরত পাওয়ার উপায়”

Leave a Comment