রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাড়িতে Wi-Fi? মোবাইল রিচার্জের আগে দেখে নিন Jio-র এই সস্তার প্ল্যানগুলো

Published on: August 14, 2026
---Advertisement---

বাড়িতে Wi-Fi থাকলে মোবাইলে প্রতিদিন বেশি ডেটার প্রয়োজন হয় না। বাড়ি থেকে বাইরে বেরোলে যতটুকু ডেটা লাগে। তবে এখানে অনেকে একটা ভুল করে বসেন। বাড়িতে Wi-Fi থাকলেও মোবাইলে বেশি টাকার নেট রিচার্জ করে ফেলেন, এতে আখেরে ক্ষতি হয়। কিন্তু Jio-তে রয়েছে এমন কিছু প্ল্যান যেখানে বুদ্ধি করে খরচ করলেই আপনি টাকা বাঁচাতে পারবেন। ₹১৯৯ থেকে ₹৮৮৯—এই তালিকায় রয়েছে Jio-র প্রায় ন’টি 1.5GB দৈনিক ডেটার প্ল্যান। (Jio Data Plan)

₹১৯৯ থেকে শুরু

সবচেয়ে কম দামের প্ল্যানটি ₹১৯৯। এর মেয়াদ ১৮ দিন। অর্থাৎ কম সময়ের জন্য রিচার্জ করতে চাইলে এটি সুবিধাজনক। তবে প্রতিদিনের খরচের হিসাবে এটিই সেরা নয়। (Jio Data Plan)

অন্যদিকে, দীর্ঘ মেয়াদের প্ল্যানগুলির মধ্যে ₹৭৯৯-এর রিচার্জটি নজর কাড়ছে। ৮৪ দিনের এই প্ল্যানে প্রতিদিন ১.৫GB ডেটা পাওয়া যায়। হিসাব করলে দৈনিক খরচ পড়ে প্রায় ₹৯.৫১। ফলে দীর্ঘমেয়াদি ব্যবহারের ক্ষেত্রে এটি তুলনামূলক ভাবে বেশি সাশ্রয়ী।

শুধু ডেটা নয়, আরও সুবিধা

এই ১.৫GB দৈনিক ডেটার প্ল্যানগুলিতে শুধু ইন্টারনেটই থাকছে না। প্রতিটি প্যাকের সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি SMS। পাশাপাশি পাওয়া যাচ্ছে JioTV এবং JioAICloud-এর সুবিধাও।

বাড়িতে নিয়মিত Wi-Fi ব্যবহার করেন যাঁরা, তাঁদের জন্য তাই পছন্দটা কিছুটা আলাদা হতে পারে। মোবাইল ডেটা মূলত বাড়ির বাইরে প্রয়োজন হলে খুব দীর্ঘ মেয়াদের প্ল্যান নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। (Jio Data Plan)

একই ডেটায় বেশি খরচ কেন?

হিসাবের আর একটি দিকও গুরুত্বপূর্ণ। ৮৪ দিনের একই ১.৫GB দৈনিক ডেটার একটি প্ল্যানের তুলনায় Jio-র সবচেয়ে দামি ₹৮৮৯-এর প্ল্যানে ₹৯০ বেশি খরচ হচ্ছে। অথচ ডেটার পরিমাণ একই। অতিরিক্ত সুবিধাগুলি অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে খুব একটা কাজে নাও লাগতে পারে।

তাই বাড়িতে Wi-Fi থাকা গ্রাহকদের জন্য শুধু কম দাম নয়, মেয়াদ এবং দৈনিক খরচ—দুই দিক মিলিয়েই রিচার্জ বেছে নেওয়া বেশি বুদ্ধিমানের।

আরও পড়ুন :- দিনে ২০টা করে ‘লোন বা ক্রেডিট কার্ডের’ স্প্যাম কল? কীভাবে পাবেন চিরতরে মুক্তি?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

4 thoughts on “বাড়িতে Wi-Fi? মোবাইল রিচার্জের আগে দেখে নিন Jio-র এই সস্তার প্ল্যানগুলো”

  1. Wow! This could be one particular of the most beneficial blogs We’ve ever arrive across on this subject. Actually Magnificent. I’m also a specialist in this topic therefore I can understand your hard work.

    Reply

Leave a Comment