রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে সোনারপুরে উত্তেজনা, তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ

Published on: August 16, 2026
Attack on TMC Councellor
---Advertisement---

স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর। রাজপুর-সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলকে মারধর, জামা ছিঁড়ে দেওয়া এবং কাদা ছুড়ে মারার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনারপুর থানার কাছেই রয়েছে একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। সেই পার্টি অফিসের সঙ্গে আগে ‘মা ক্যান্টিন’ও চলত। বর্তমানে সেখানে ‘মা ক্যান্টিন’ তুলে দিয়ে ‘মা-আহার’ কেন্দ্র চালু করা হয়েছে। শনিবার ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ওই জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করতে যান স্থানীয় কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল। সেখানেই তাঁকে ঘিরে প্রথমে বচসা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ। (Attack on TMC Councellor)

অভিযোগ, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কাউন্সিলরকে মারধর করে তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয় এবং তাঁকে লক্ষ্য করে কাদাও ছোড়া হয়। ঘটনার পরই সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা নিয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

তবে গোটা ঘটনার অন্য ব্যাখ্যা দিয়েছে বিজেপি। এই বিষয়ে সোনারপুর দক্ষিণের ১ নম্বর মণ্ডল সভাপতি সঞ্জিত সরকার দাবি করেন, ‘মা-আহার’ কেন্দ্রটি সরকারি জায়গায় রয়েছে। সেখানে গিয়ে স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের কাউন্সিলর দলীয় পতাকা লাগানোর চেষ্টা করেন। সরকারি জায়গায় কেন দলীয় পতাকা লাগানো হচ্ছে, তা নিয়েই স্থানীয়রা প্রশ্ন তোলেন। সেই থেকেই সামান্য বচসার সূত্রপাত।

চালু হলো নৈহাটি থেকে জোকা পর্যন্ত নতুন বাস রুট, সঙ্গে ১০টি নতুন AC বাস

স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, বিষয়টি নিয়ে সামান্য বাকবিতন্ডা হয়েছিল। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মিটিয়ে দেন। আগামী দিনে যাতে এমন ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখা হবে বলে জানিয়েছে বিজেপি। যদিও কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। (Attack on TMC Councellor)

সব মিলিয়ে সোনারপুরে ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। স্বাধীনতা দিবসের মতো একটি দিনে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে কেন এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন তুলছেন স্থানীয়রা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

3 thoughts on “স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে সোনারপুরে উত্তেজনা, তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ”

  1. [3306]Pagcor – Link Vào Chính Thức | Casino Trực Tuyến Uy Tín Số 1,Pagcor cung cấp link vào chính thức an toàn, hỗ trợ tải app mới nhất cùng hướng dẫn nạp tiền qua Momo nhanh chóng. Tham gia trải nghiệm ngay hôm nay! visit: pagcor

    Reply

Leave a Comment