তখন ঘুমে আচ্ছন্ন সকলে। সোমবার ভোররাতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বীরভূমের তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু অন্তত ৮ জনের। আহত বেশ কয়েকজন। আহতদের সঙ্গে সঙ্গে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (tarapith hotel fire)।
tarapith hotel fire: কী করে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৪টা নাগাদ আগুন লাগে তারাপীঠ থানার অদূরে পুকুরপাড় এলাকায় রয়েছে ‘বিদিশিনি’ নামে একটি হোটেলে। প্রথমে হোটেলের নিচতলায় আচমকাই আগুন লাগে। পরে আস্তে আস্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। এরপরেই হোটেলের আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোটেলের ভিতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর পাশাপাশি হোটেলের বিভিন্ন তলা থেকে আবাসিকদের উদ্ধারের কাজ শুরু হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে তল্লাশি চালিয়ে হোটেলের ভিতর থেকে ৭ জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে (tarapith hotel fire)।
সূত্রের খবর, মৃত ও আহতদের মধ্যে কয়েকজন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারের দিনহাটা এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে তাঁদের পরিবারের সদস্যরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আহতদের দেখতে হাসপাতাল চত্বরে আত্মীয়দের ভিড়। আহত এক আবাসিক জানিয়েছেন, আগুন লাগার পর থেকে তাঁর মা-সহ পরিবারের কয়েকজন সদস্যের কোনও খোঁজ পাচ্ছেন না। ফলে তিনি চরম উৎকণ্ঠার মধ্যে ছিলেন।
শর্ট সার্কিট থেকেই আগুন?
তদন্তে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, বা এমার্জেন্সি গেট খোলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ, বৈদ্যুতিক সংযোগ এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হবে।









[9781]Sakautoto | Login Resmi Link Alternatif Slot Gacor Hari Ini,Sakautoto menyediakan akses login resmi dan link alternatif terbaru. Nikmati daftar situs casino online lengkap dengan kemudahan deposit via dana. Daftar sekarang! visit: sakautoto
[4838]bd99 | Link Vào Chính Thức – Tải App APK & Cách Chơi Casino,bd99 cung cấp đường dẫn truy cập an toàn, hướng dẫn luật chơi tài xỉu chi tiết và hỗ trợ nạp tiền casino qua Momo nhanh chóng. Truy cập ngay để trải nghiệm! visit: bd99