রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিন্দু যাওয়ার পথে পাহাড়ে ধস! এখন কী পরিস্থিতি?

---Advertisement---

পাহাড়ে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে আচমকাই পাহাড়ে ভয়াবহ ধস। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেল পর্যটক দল। ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের অন্তর্গত বিন্দুর কাছে।

স্থানীয় সূত্রের খবর, বিন্দু যাওয়ার পথে আচমকাই পাহাড়ে ধস নামায় ব্যাপক বিপর্যয় তৈরি হয়। মুহূর্তের মধ্যে পাহাড়ের মাটি ও পাথর নেমে এসে রাস্তার একাংশ ঢেকে দেয়। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক দলট পর্যটক। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পর্যটক ও মোটরসাইকেল আরোহীরা (landslides at bindu)।

landslides at bindu: আতঙ্ক পর্যটকদের মধ্যে

পাহাড় থেকে ধস নামার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। আচমকা পাহাড়ের মাটি ও পাথর রাস্তার উপর এসে পড়ায় কিছুক্ষণের জন্য কার্যত থমকে যায় যান চলাচল। পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ ও পর্যটকরা (landslides at bindu)।

সমাজ মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ধসের সেই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পাহাড় থেকে ধস নামার ঠিক আগের মুহূর্তেই মারাত্মক ঝুঁকি নিয়ে সেখান থেকে সরে আসেন এক বাইকচালক। মুহূর্তের মধ্যে বিশালাকার এক পাথর ও মাটির চাঙড় আছড়ে পড়ে মূল সড়কের ওপর। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ধসে বন্ধ হয়ে যায়, রাস্তা। বিন্দুর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। পাহাড়ি পথে ধস নামায় পর্যটকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাস্থলে রাস্তা পরিষ্কার করার পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশাসন।

প্রাকৃতিক দুর্যোগের কারণে পাহাড়ি রাস্তায় বারবার ধস নামার ঘটনায় পর্যটকদের সতর্কভাবে যাতায়াত করার পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত সড়ক পরিষ্কার করার কাজ করছে প্রশাসন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “বিন্দু যাওয়ার পথে পাহাড়ে ধস! এখন কী পরিস্থিতি?”

  1. [410]tkvip Official Login | সেরা অনলাইন স্লট গেম ও অ্যাপ ডাউনলোড,tkvip অ্যাপ ডাউনলোড করে সেরা অনলাইন স্লট গেম উপভোগ করুন। বিকাশ দিয়ে সহজ ডিপোজিট এবং খেলার নিয়ম জেনে আজই জয়েন করুন। visit: tkvip

    Reply

Leave a Comment