সোমবারের টানা বৃষ্টির পর মঙ্গলবারও স্বস্তি নেই দক্ষিণবঙ্গে। (Weather Update) গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ পেরিয়ে নিম্নচাপটি এখন ঝাড়খণ্ডের উপর। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের পরিস্থিতি বজায় থাকবে। তবে দুপুরের পর কলকাতা-সহ পূর্ব দিকের জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে।
ঝাড়খণ্ডের পথে নিম্নচাপ
ভারতীয় আবহাওয়া দফতর বা IMD জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় নিম্নচাপটি ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশের উপর অবস্থান করছিল, কেন্দ্র ছিল রাঁচির প্রায় ১০০ কিমি উত্তর-পূর্বে। (Weather Update) গত ৬ ঘণ্টায় প্রায় ১০ কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ড ও বিহারের উপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম, পরে উত্তর-পশ্চিম দিকে সরে যাবে।
Weather Update: দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টি?
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কোথাও ৭০-১১০ মিমি বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Weather Update: কলকাতা ও সংলগ্ন এলাকা
কলকাতায় মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে। হালকা-মাঝারি বৃষ্টির পাশাপাশি দফায় দফায় মুষলধারে বৃষ্টি হতে পারে। সকালে বৃষ্টির সম্ভাবনা বেশি, দুপুরের পর উন্নতির ইঙ্গিত। আগামী ২৪ ঘণ্টায় ২০-৩০ মিমি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা থাকবে ৩০° ও ২৫°C-এর আশপাশে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২°C, স্বাভাবিকের থেকে ৪.৭° কম; সর্বনিম্ন ২৫°C, ১.৫° কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৬০.৪ মিমি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৯%, সর্বনিম্ন ৯৬%।
এছাড়া হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ কলকাতা সংলগ্ন এলাকায় বিচ্ছিন্ন বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ চলতে পারে। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন মেঘলা আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গে সতর্কতা
(Weather Update) শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
বিন্দু যাওয়ার পথে পাহাড়ে ধস! এখন কী পরিস্থিতি?









[8277]bosdeal88: Login Resmi Link Alternatif Slot Gacor Terpercaya,bosdeal88 menyediakan akses judi casino online terpercaya dengan pilihan slot gacor hari ini. Nikmati kemudahan deposit pulsa tanpa potongan. Daftar sekarang juga! visit: bosdeal88
[4926]Freshcasino | Link Vào Chính Thức & Hướng Dẫn Chơi Baccarat Online,freshcasino cung cấp link truy cập an toàn, hỗ trợ tải app apk nhanh chóng và hướng dẫn nạp tiền qua Momo tiện lợi. Khám phá ngay thế giới giải trí đẳng cấp tại đây. visit: freshcasino