রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

তারাপীঠ অগ্নিকাণ্ডে মৃত ৯, গ্রেফতার হোটেল মালিকের ছেলে

Published on: August 18, 2026
Tarapith Fire Incident
---Advertisement---

[ছবি: এক্স]

তারাপীঠের ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ল মৃতের সংখ্যা। (Tarapith Fire Incident) ‘জতুগৃহ’ বিদেশিনী হোটেলে আগুনের ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত ৭ জন চিকিৎসাধীন। এর মধ্যেই তদন্তে বড় পদক্ষেপ পুলিশের—হোটেলে মালিক তাপস পালের ছেলে কল্যাণ আশিস পালকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে। তবে এখনও পলাতক তাপস পাল। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

Tarapith Fire Incident: জেরায় অসঙ্গতি, গ্রেফতার কল্যাণ

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ জেরায় কল্যাণের বক্তব্যে একাধিক অসঙ্গতি সামনে আসে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। তাপস পালের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। আগুনের কারণ জানতে পুলিশ ও দমকল যৌথভাবে তদন্ত করছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। হোটেলটি সিল করে দেওয়া হয়েছে।

Tarapith Fire Incident: মৃতদের মধ্যে মেঘালয়ের ৫ পর্যটক

সোমবার ভোররাতে হোটেলে আগুন লাগে। মৃত ৯ জনের মধ্যে মেঘালয়ের পাঁচ পর্যটক রয়েছেন। ময়নাতদন্তের পর সোমবার রাতে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাঁদের দেহ মেঘালয়ে পাঠানো হয়। হাসপাতালে তাঁদের শেষ শ্রদ্ধা জানান দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী ও রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। আহত ৭ জন চিকিৎসাধীন।

নজরে তারাপীঠের সব হোটেল

(Tarapith Fire Incident) ঘটনার পর তারাপীঠের সমস্ত হোটেল, লজ ও আবাসনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। বৈদ্যুতিক তার, ডিস্ট্রিবিউশন বোর্ড, মিটার, আর্থিং, অনুমোদিত লোডের পাশাপাশি অগ্নিনির্বাপক যন্ত্র, অ্যালার্ম, স্মোক ডিটেকশন ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ ও সিঁড়ি পরীক্ষা করা হবে। ফায়ার সেফটি সংক্রান্ত অনুমোদনও যাচাই করা হবে।

অনিয়মে বাতিল হতে পারে লাইসেন্স

(Tarapith Fire Incident) প্রশাসনকে ১৫ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গুরুতর অনিয়ম ধরা পড়লে কৌশিকী অমাবস্যার আগেই কয়েকটি হোটেলের লাইসেন্স বাতিল বা আবাসন সাময়িক বন্ধ করা হতে পারে। জেলা পুলিশ সুপার বিদীত রাজ ভুন্দেশ জানিয়েছেন, ফরেনসিক ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন DIG বর্ধমান রেঞ্জ শ্রীহরি পাণ্ডে, জেলাশাসক ধবল জৈন-সহ জেলা প্রশাসন ও দমকলের শীর্ষ আধিকারিকরা।

নিম্নচাপ গিয়েছে ঝাড়খণ্ডে, বঙ্গের আবহাওয়া আজ কেমন থাকবে?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

4 thoughts on “তারাপীঠ অগ্নিকাণ্ডে মৃত ৯, গ্রেফতার হোটেল মালিকের ছেলে”

  1. [2930]Vietbet | Link Login Chính Thức và Mẹo Chơi Casino Luôn Thắng,Vietbet cung cấp link truy cập an toàn, hướng dẫn tải app APK nhanh chóng và chia sẻ chi tiết luật chơi xóc đĩa cho người mới. Khám phá ngay để trải nghiệm casino uy tín. visit: vietbet

  2. [8635]Betscore | Link Vào Chính Thức – Tải App APK & Cách Chơi Baccarat,Betscore cung cấp nền tảng giải trí uy tín. Hướng dẫn nạp tiền qua Momo nhanh chóng và chia sẻ kinh nghiệm quay slots hiệu quả. Truy cập ngay để trải nghiệm! visit: betscore

  3. [9790]wplay Login Oficial | Descarga la App y Slots en Vivo,wplay ofrece las mejores slots en vivo y ruleta online. Recarga fácil en casinos con depósito OXXO y descarga la app oficial. Regístrate y empieza a jugar ahora. visit: wplay

Comments are closed.